২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৮৪-[৩৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৮৪-[৩৮]
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَأَى عَوْرَةً فَسَتَرَهَا كَانَ كَمَنْ أَحْيَا مؤودة» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَصَححهُ
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কোন মুসলিমের ত্রুটি দেখে, অতঃপর সেটা গোপন করে, তার সাওয়াব তার সমান হবে, যে জীবন্ত প্রোথিত কোন কন্যাকে বাঁচালো৷[আহমাদ ও তিরমিযী; আর ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) একে সহীহ হাদীস বলেছেন।]
[১] য‘ঈফ : আহমাদ ১৭৪৪৭, তিরমিযী (পাওয়া যায়নি), আবূ দাঊদ ৪৮৯১, য‘ঈফাহ্ ১২৬৫, য‘ঈফ আল আদাবুল মুফরাদ ১১৫, য‘ঈফুল জামি‘উস্ সগীর ৫৫৯০, মা‘রিফাতিস সুনান ওয়াল আসার ৫৫০৭। হাদীসটির সানাদ য‘ঈফ হওয়ার কারণে হাদীসটি য‘ঈফ। এর সনদে ‘উকবার মুক্তদাস ‘‘আবুল হায়সাম’’ নামের বর্ণনাকারীকে চেনা যায় না। যেমনটি ইমাম যাহাবী বর্ণনা করেছেন। হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৩০ পৃঃ, য‘ঈফাহ্ ১২৬৫।
