২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৮৫-[৩৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৮৫-[৩৯]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَدَكُمْ مِرْآةُ أَخِيهِ فَإِنْ رَأَى بِهِ أَذًى فَلْيُمِطْ عَنْهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَضَعَّفَهُ. وَفِي رِوَايَةٍ لَهُ وَلِأَبِي دَاوُدَ: «الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ وَالْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ يَكُفُّ عَنْهُ ضَيْعَتَهُ وَيَحُوطُهُ مِنْ وَرَائِهِ»
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা প্রত্যেকেই তোমাদের মুসলিম ভাইয়ের আয়না স্বরূপ। যদি কেউ খারাপ কিছু তার মধ্যে দেখে, সে যেন সেটা তার থেকে দূর করে। (আর ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) এ হাদীসটি য'ঈফ বলেছেন। তিরমিযী ও আবূ দাউদ-এর অপর বর্ণনায় আছে যে, মুসলিম মুসলিমের আয়না স্বরূপ। মুসলিম মুসলিমের ভাই। যা তাকে ধ্বংস করবে, এমন বস্তু সে তার থেকে সরিয়ে দেয় এবং তার অনুপস্থিতিতে তার অধিকার সংরক্ষণ করে।)
[১] য‘ঈফ জিদ্দান (খুবই দুর্বল) : তিরমিযী ১৯২৯, য‘ঈফাহ্ ১৮৮৯, য‘ঈফুল জামি‘উস্ সগীর ১৩৭১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘ইয়াহ্ইয়া’’ নামের বর্ণনাকারী মাতরূক। দেখুন- য‘ঈফাহ্ ১৮৮৯, হাদীসটির বাকী অংশটুকু তথা আবূ দাঊদের বর্ণনাটি হাসান। আবূ দাঊদ ৪৯১৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯২৬, সহীহুল জামি‘উস্ সগীর ৬৬৫৬, শু‘আবুল ঈমান ৭৬৪৪, আল মু‘জামুল আওসাত্ব ২১১৪।
