২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৮৬-[৪০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৮৬-[৪০]
وَعَن معَاذ بن أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَمَى مُؤْمِنًا مِنْ مُنَافِقٍ بَعَثَ اللَّهُ مَلَكًا يَحْمِي لَحْمَهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ نَارِ جَهَنَّمَ وَمَنْ رَمَى مُسْلِمًا بِشَيْءٍ يُرِيدُ بِهِ شَيْنَهُ حَبْسَهُ اللَّهُ عَلَى جِسْرِ جَهَنَّمَ حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ» . رَوَاهُ أَبُو دَاوُد
মু'আয ইবনু আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কোন মুসলিমকে মুনাফিক্বের অনিষ্টতা থেকে রক্ষা করবে, আল্লাহ তা'আলা ক্বিয়ামাতের দিন তার জন্য এমন একজন মালাক (ফেরেশ্তা) পাঠাবেন, যে তার দেহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। যে ব্যক্তি কোন মুসলিমকে এমন বিষয়ে অপবাদ দেবে, যার দ্বারা সে তাকে কলঙ্কিত করতে চায়, আল্লাহ তা'আলা তাকে জাহান্নামের সেতুর উপর বন্দি করবেন, যতক্ষণ না সে কথিত অপবাদ থেকে বের হয়ে আসে।
[১] হাসান : আবূ দাঊদ ৪৮৮৩, আহমাদ ১৫৬৪৯, শু‘আবুল ঈমান ৭৬৩১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬৮৩১।
