২৫/১৭. অধ্যায়ঃ
সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০২৯-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০২৯-[৩]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تُفْتَحُ أَبْوَابِ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا رجلا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءٌ فَيُقَالُ: انْظُرُوا هذَيْن حَتَّى يصطلحا . رَوَاهُ مُسلم
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় এবং প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় এ শর্তে যে, সে আল্লাহ তা'আলার সাথে কোন কিছুকে অংশীদার করবে না। আর সে ব্যক্তি এ ক্ষমা থেকে বঞ্চিত থেকে যায়, যে কোন মুসলিমের সাথে হিংসা ও শত্রুতা পোষণ করে। মালাযিকাহ্'কে (ফেরেশতাদেরকে) বলা হয় যে, এদের অবকাশ দাও, যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে।
[১] সহীহ : মুসলিম ৩৫-(২৫৬৫), আবূ দাঊদ ৪৬১৬, তিরমিযী ২১০৯, সহীহুল জামি‘ ২৯৭০, সহীহ আত্ তারগীব ২৭৬৬, সহীহ আল আদাবুল মুফরাদ ৩১, মুওয়াত্ত্বা মালিক ৩৩৭০, আহমাদ ৯০৫৩, সহীহ ইবনু হিব্বান ৫৬৬১, শু‘আবুল ঈমান ৬৬২৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬২৪।
