২৫/১৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫০২৮-[২] - কুচিন্তা ও হিংসা থেকে বাঁচুন
সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা - প্রথম অনুচ্ছেদ
কুচিন্তা ও হিংসা ছেড়ে ভাই ভাই হওয়া
মিশকাতুল মাসাবীহ : ৫০২৮-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫০২৮-[২]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَنَاجَشُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا». وَفِي رِوَايَة: «وَلَا تنافسوا» . مُتَّفق عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা কোন বস্তু বা ব্যক্তি সম্পর্কে কুচিন্তা থেকে বেঁচে থাকো। কেননা কুচিন্তা সবচেয়ে মিথ্যা। কারো খারাপ বা দোষের খবর জানার চেষ্টা করো না, গোয়েন্দাগিরি করো না, আর একজনের দরের উপর দিয়ে মাল দর করো না। পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ও শত্রুতা রেখ না, আর পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পিছনে লেগো না; বরং তোমরা সকলেই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকবে। অপর এক রিওয়ায়াতে আছে, পরস্পরে লোভ-লালসা করো না।
[১] সহীহ : বুখারী ৬০৬৬, মুসলিম ২৮-(২৫৬৩), আবূ দাঊদ ৪৯১৭, তিরমিযী ১৯৮৮, সহীহ আত্ তারগীব ২৮৮৫, সহীহ আল আদাবুল মুফরাদ ৩১৭, মুওয়াত্ত্বা মালিক ৩৩৬৭, আহমাদ ৮১১৮, সহীহ ইবনু হিব্বান ৫৬৮৭, শু‘আবুল ঈমান ৬৭০৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩৩৮, আল মু‘জামুল আওসাত্ব ৮৪৬১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৭৯০, আস্ সুনানুস্ সুগরা ৪৭০০।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫০২৮-[২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মুসলিম সমাজকে ভেতর থেকে নষ্ট করে এমন কয়েকটি আচরণ থেকে বাঁচতে বলেছেন। তিনি কুচিন্তা থেকে সাবধান করেছেন এবং বলেছেন, কুচিন্তা সবচেয়ে মিথ্যা কথা। এরপর দোষ খোঁজা, গোয়েন্দাগিরি, দরের ওপর দর করা, হিংসা-বিদ্বেষ, শত্রুতা এবং একে অপরের পেছনে লেগে থাকা থেকে নিষেধ করেছেন। শেষ কথা হলো, তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। এই হাদিস শুধু ব্যক্তিগত আচরণ নয়, সামাজিক শান্তির পথও দেখায়। সন্দেহ, হিংসা ও গোপনে দোষ খোঁজা সম্পর্ক নষ্ট করে। আর ভ্রাতৃত্ব, সৎ ধারণা ও পরিষ্কার আচরণ মানুষকে কাছাকাছি আনে। তাই মুসলিম ভ্রাতৃত্ব রক্ষা করতে জিহ্বা, মন ও আচরণ—সবকিছু সামলানো দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অকারণ কুচিন্তা সম্পর্কের ক্ষতি করে।
- অন্যের দোষ খোঁজা ও গোয়েন্দাগিরি থেকে দূরে থাকা উচিত।
- হিংসা, শত্রুতা ও পরনিন্দা মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট করে।
- আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকা বড় শিক্ষা।
