২৫/১৮. অধ্যায়ঃ
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৬২-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৬২-[১০]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لأبي الهيثمِ بن التَّيِّهان: «هَلْ لَكَ خَادِمٌ؟» فَقَالَ: لَا. قَالَ: فَإِذَا أَتَانَا سَبْيٌ فَأْتِنَا فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسَيْنِ فَأَتَاهُ أَبُو الْهَيْثَمِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْتَرْ مِنْهُمَا» . فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ اخْتَرْ لِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمَنٌ. خُذْ هَذَا فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي وَاسْتَوْصِ بِهِ مَعْرُوفًا» . رَوَاهُ التِّرْمِذِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আবুল হায়সাম ইবনু তাইয়িহান (রাঃ)-কে জিজ্ঞেস করলেন : তোমার কোন খাদিম আছে? তিনি বললেন : না। তিনি (ﷺ) বললেন : যখন আমার কাছে গোলাম আসে, তুমি আসবে।অতঃপর নবী (ﷺ)-এর কাছে দু'জন গোলাম আনা হলে আবুল হায়সাম (রাঃ) উপস্থিত হলেন। নবী (ﷺ) বললেন : এ দু'জনের মধ্য থেকে একজনকে নিয়ে যাও। তিনি বললেন : হে আল্লাহর নবী! আপনি আমার জন্য বেছে দিন। নবী (ﷺ) বললেন : যার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়, তাকে বিশ্বস্ত হওয়া উচিত। তুমি এ গোলামটিকে নিয়ে যাও। আমি তাকে সালাত আদায় করতে দেখেছি। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে, তুমি তার সাথে সদাচরণ করবে।
[১] সহীহ : তিরমিযী ২৩৬৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬৪১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫৯১৩, সহীহ আল আদাবুল মুফরাদ ১৯৬, আল মুসতাদরাক ৭১৭৮।
