২৫/১৮. অধ্যায়ঃ
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৬৩-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৬৩-[১১]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: المجالسُ بالأمانةِ إِلَّا ثلاثَةَ مَجَالِسَ: سَفْكُ دَمٍ حَرَامٍ أَوْ فَرْجٌ حَرَامٌ واقتطاع مَالٍ بِغَيْرِ حَقٍّ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَذَكَرَ حَدِيثَ أَبِي سَعِيدٍ: «إِنَّ أَعْظَمَ الْأَمَانَةِ» فِي «بَاب المباشرةِ» فِي «الْفَصْل الأول»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সকল বৈঠকের ব্যাপারই আমানাতের মতো। তবে তিনটি বৈঠকের ব্যাপারে আমানাতস্বরূপ নয়, যথা— ১. অন্যায়ভাবে হত্যার ষড়যন্ত্র বৈঠকের কথাবার্তা, ২. গোপনে ব্যভিচারের ষড়যন্ত্রের কথাবার্তা এবং ৩. অন্যায়ভাবে কারো সম্পদ ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র বৈঠকের কথাবার্তা।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৮৬৯, য‘ঈফাহ্ ১৯০৯, আহমাদ ১৪৬৯৩, শু‘আবুল ঈমান ১১১৯৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৬৯৪ য‘ঈফুল জামি‘ ৫৯১৪। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘ইবনু আবূ জাবির’’ নামক বর্ণনাকারীর অজ্ঞতার কারণে হাদীসটি য‘ঈফ, কারণ তার পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত দেখুন- য‘ঈফাহ্ ১৯০৯।
