২৫/১৮. অধ্যায়ঃ
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৬৪-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৬৪-[১২]
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَمَّا خَلَقَ اللَّهُ الْعَقْلَ قَالَ لَهُ: قُمْ فَقَامَ ثُمَّ قَالَ لَهُ: أدبر ثُمَّ قَالَ لَهُ: أَقْبِلْ فَأَقْبَلَ ثُمَّ قَالَ لَهُ: اقْعُدْ فَقَعَدَ ثُمَّ قَالَ: مَا خَلَقْتُ خَلْقًا هُوَ خَيْرٌ مِنْكَ وَلَا أَفْضَلُ مِنْكَ وَلَا أَحْسَنُ مِنْكَ بِكَ آخُذُ وَبِكَ أُعْطِي وَبِكَ أُعْرَفُ وَبِكَ أُعَاتِبُ وَبِكَ الثَّوَابُ وَعَلَيْكَ العقابُ . وَقد تكلم فِيهِ بعض الْعلمَاء
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ আল্লাহ তা'আলা যখন “জ্ঞান” সৃষ্টি করলেন, তখন “জ্ঞান”-কে বললেন : তুমি দাঁড়াও, তখন জ্ঞান দাঁড়াল। অতঃপর তাকে বললেন : পিছনে ফিরো। সে পিছনে ফিরল। অতঃপর তাকে বললেন : সামনের দিকে ফিরো। সে ফিরল। অতঃপর বললেন : বসো। সে বসল।অতঃপর তাকে বললেন : আমি তোমার চেয়ে উত্তম, শ্রেষ্ঠ ও সুন্দর কোন বস্তু সৃষ্টি করিনি। আমি তোমার সাহায্যেই বান্দার নিকট থেকে বন্দেগী গ্রহণ করি, তোমারই দ্বারা বান্দাকে দান করি, তোমারই দ্বারা আমি পরিচিত হই, তোমার দ্বারা অসন্তুষ্টি দেখাই, তোমারই দ্বারা পুণ্য দান করি, আর তোমারই ওপর শাস্তি দেই। কতিপয় ‘আলিম এর মধ্যে সমালোচনা করেছেন।
[১] মাওযূ‘/জাল : বায়হাক্বী ৪৬৩২। হাদীসটিকে ইবনুল জাওযী ও ইবনু তায়মিয়াহ্ (রহিমাহুল্লাহ) মাওযূ‘/জাল বলেছেন, আর ‘আকল (জ্ঞান) সম্পর্কে যত হাদীস বর্ণিত হয়েছে তার কোনটিই সহীহ নয়, বরং ইবনু তায়মিয়াহ্ সবগুলোকেই জাল বলেছেন। আর এ ব্যাপারে ইবনু কইয়িম তাঁর ‘আল মানারুল মুনীফ’ কিতাবের ২৫ পৃঃ তার অনুসরণ করেছেন। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৫৯ পৃঃ।
