২৫/১৮. অধ্যায়ঃ
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৬৫-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৬৫-[১৩]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لِيَكُونُ مِنْ أَهْلِ الصَّلَاةِ وَالصَّوْمِ وَالزَّكَاةِ وَالْحَجِّ وَالْعُمْرَةِ» . حَتَّى ذَكَرَ سِهَامَ الْخَيْرِ كُلَّهَا: «وَمَا يُجْزَى يَوْم الْقِيَامَة إِلا بقدرِ عقله»
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : এক ব্যক্তি সালাত আদায়কারী, সায়িম (রোযাদার), যাকাতদাতা, হজ্জ ও ‘উমরাহ্ পালনকারী হয়, এমনকি তিনি (ﷺ) বলতে বলতে সকল ভালো কাজের নামই বললেন; কিন্তু ক্বিয়ামাতের দিন তাকে তার জ্ঞান পরিমাণই প্রতিফল দেয়া হবে।
[১] বাত্বিল (باطل) : শু‘আবুল ঈমান ৪৬৩৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২৭, আল মু‘জামুল আওসাত্ব ৩০৫৭। হাদীসটি বাত্বিল হওয়ার কারণ, এর সনদে মানসূর ইবনু সক্বীর আর জাযায়ী য‘ঈফ। বিস্তারিত দেখুন- য‘ঈফাহ্ ৫৫৫৭।
