২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৭২-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৭২-[৫]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى: إِذَا لَمْ تَسْتَحى فاصنعْ مَا شئْتَ رَوَاهُ البُخَارِيّ
‘আবদুল্লাহ ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : অতীতের নবীদের বাণী থেকে মানুষ যা পেয়েছে তা এই যে, যখন তুমি লজ্জাকে তুলে রাখবে, তখন তোমার মনে যা চায় তা-ই করবে।
[১] সহীহ : বুখারী ৩৪৮৩, আবূ দাঊদ ৪৭৯৭, ইবনু মাজাহ ৪১৮৩, ইরওয়া ২৬৭৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৬৮৪, সহীহুল জামি‘ ২২৩০, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৬৬, আল বাযযার ২৮৩৫, আহমাদ ১৭০৯৮, শু‘আবুল ঈমান ৭৭৩৩, হিলইয়াতুল আওলিয়া ৪/৩৭০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪০৭৭, আল মু‘জামুল আওসাত্ব ৯৪০০, আস্ সুনানুল কুবরা ২১৩০৭।
