২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৭০-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৭০-[৩]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الْأَنْصَارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ الْإِيمَانِ» . مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আনসারদের এক ব্যক্তির নিকট দিয়ে গমন করছিলেন। সে আনসারী তখন তাঁর ভাইকে লজ্জা সম্পর্কে উপদেশ দিচ্ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : তাকে ছেড়ে দাও। কেননা লজ্জা ঈমানের অংশ।
[১] সহীহ : বুখারী ৬১১৮, মুসলিম ৫৯-(৩৬), আবূ দাঊদ ৪৭৯৫, তিরমিযী ২৬১৫, ইবনু মাজাহ ৫৮, নাসায়ী ৫০৩৩, সহীহ আত্ তারগীব ২৬২৫, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৭১, মুওয়াত্ত্বা মালিক ৩৩৬০, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০১৪৬, আহমাদ ৫১৮৩, শু‘আবুল ঈমান ৭৭০১, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১১৭৬৪, হিলইাতুল আওলিয়া ৬/৩৫২, আল মু‘জামুস্ সগীর লিত্ব ত্ববারানী ৭৪৪, আল মু‘জামুল আওসাত্ব ৪৯৩২।
