২৫/২১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১২৮-[৬] - কিয়ামতে হকদারের হক ফেরত

অত্যাচার - প্রথম অনুচ্ছেদ

কিয়ামতে হকদারের হক আদায় হবে

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫১২৮-[৬]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَتُؤَدَّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ». رَوَاهُ مُسْلِمٌ وَذَكَرَ حَدِيثَ جَابِرٍ: «اتَّقَوُا الظُّلم». فِي «بَاب الإِنفاق»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কিয়ামতের দিন হকদারদের হক আদায় করা হবে, এমনকি যে বকরীর শিং নেই, তার জন্য শিংওয়ালা বকরী থেকে বিনিময় আদায় করে দেয়া হবে। এ প্রসঙ্গে জাবির (রাঃ)-এর হাদীস اِتَّقَوُا الظُّلْمَ “বাবুল ইনফাক”-এর (দানের অধ্যায়ে) বর্ণনা করা হয়েছে।

[১] সহীহ : মুসলিম ৬০-(২৫৮২), তিরমিযী ২৪২০, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৫৮৮, সহীহুল জামি‘ ৫০৬২, সহীহ আত্ তারগীব ৩৬০৩, সহীহ আল আদাবুল মুফরাদ ১৩৬, আহমাদ ৭২০৪, সহীহ ইবনু হিব্বান ৭৩৬৩, আস্ সুনানুল কুবরা ১১৮৩৯।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১২৮-[৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের ন্যায়বিচারের একটি স্পষ্ট ছবি আছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কিয়ামতের দিন হকদারদের হক আদায় করা হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, যে বকরীর শিং নেই, তার জন্য শিংওয়ালা বকরী থেকেও বিনিময় নেওয়া হবে। এতে বোঝা যায়, আল্লাহর সামনে কোনো অন্যায় হারিয়ে যাবে না। মানুষের প্রতি অন্যায়, সম্পদে অন্যায়, কথায় অন্যায় বা দুর্বলের প্রতি জুলুম—সবকিছুর হিসাব আছে। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ায় ছোট মনে হওয়া কষ্টও আখিরাতে হিসাবের বিষয় হতে পারে। তাই মুমিনের কাজ হলো হক আদায় করা, অন্যায় থেকে বাঁচা এবং কারও ক্ষতি করলে ক্ষমা চাওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিয়ামতের দিনে অধিকার নষ্টের হিসাব হবে।
  • দুর্বল বা ছোট প্রাণীর হকও আল্লাহর কাছে হারায় না।
  • মানুষের হক নষ্ট করলে তা ফিরিয়ে দেওয়ার চিন্তা থাকা দরকার।
  • ন্যায়বিচার আল্লাহর কাছে পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন