২৫/২১. অধ্যায়ঃ
অত্যাচার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৩০-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৩০-[৮]
وَعَنْ مُعَاوِيَةَ أَنَّهُ كَتَبَ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنِ اكْتُبِي إِلَيَّ كِتَابًا تُوصِينِي فِيهِ وَلَا تُكْثِرِي. فَكَتَبَتْ: سَلَامٌ عَلَيْكَ أَمَّا بَعْدُ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «من التمَس رضى الله بسخط النَّاس كفاهُ اللَّهُ مؤونة النَّاس وَمن التمس رضى النَّاسِ بِسَخَطِ اللَّهِ وَكَلَهُ اللَّهُ إِلَى النَّاسِ» وَالسَّلَام عَلَيْك. رَوَاهُ التِّرْمِذِيّ
মু'আবিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি ‘আযিশাহ্ (রাঃ)-এর নিকট পত্র লেখলেন। ঐ পত্রে লেখা ছিল, আপনি আমাকে উপদেশ দান করে নাতিদীর্ঘ পত্র লেখবেন। ‘আযিশাহ্ (রাঃ): সেটার জবাবে লেখলেন, সালা-মুন ‘আলায়কা। পর সমাচার, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি চায় মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও, তার সাহায্যের জন্য আল্লাহ তা'আলাই যথেষ্ট। তিনি তাকে মানুষের অত্যাচার থেকে বাঁচান। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহর অসন্তুষ্টি সত্ত্বেও, আল্লাহ তা'আলা তাকে মানুষের হাতে ছেড়ে দেন, আস্সালা-মু ‘আলায়কা।
[১] সহীহ : তিরমিযী ২৪১৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৩১১, সহীহ আত্ তারগীব ২২৫০, সহীহুল জামি‘ ৬০৯৭, সহীহ ইবনু হিব্বান ২৭৭, হিলইয়াতুল আওলিয়া ৮/১৮৮।
