২৫/২১. অধ্যায়ঃ

অত্যাচার - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৩১-[৯]

عَن ابْن مَسْعُود قَالَ: لَمَّا نَزَلَتْ: (الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمانهم بظُلْم) شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالُوا: يَا رَسُول اله: أَيُّنَا لَمْ يَظْلِمْ نَفْسِهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ ذَاكَ إِنَّمَا هُوَ الشِّرْكُ أَلَمْ تَسْمَعُوا قَوْلَ لُقْمَانَ لِابْنِهِ: (يَا بني لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ؟) فِي رِوَايَةٍ: «لَيْسَ هُوَ كَمَا تَظُنُّونَ إِنَّمَا هُوَ كَمَا قَالَ لُقْمَان لِابْنِهِ» . مُتَّفق عَلَيْهِ

আবদুল্লাহ ইবনু মাস'উদ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন এ আয়াতটি নাযিল হলো— الَّذِيْنَ آمَنُوْا وَلَمْ يَلْبِسُوْا إِيْمَانَهُمْ بِظُلْمٍ)। অর্থাৎ- “সেসব লোক যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানে তারা যুল্‌মকে শামিল করেনি”- (সূরাহ্ আল আন্'আম ৬ : ৮২)। রাসূলুল্লাহ (ﷺ)-এর সহাবীদের কাছে বিষয়টি কঠিন ঠেকল। তাঁরা জিজ্ঞেস করল : হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে এমন কে আছে, যে নিজের ওপর অত্যাচার করেনি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন : অত্যাচার দ্বারা এ কথা বুঝানো হয়নি; বরং শিককে বুঝানো হয়েছে। তোমরা লুকমান (আঃ)-এর উপদেশ কি শুনোনি, যা তিনি তাঁর পুত্রকে দান করেছেন? সেটা এই যে, “হে বৎস! আল্লাহ তা'আলার সাথে কাউকে শারীক করো না, যেহেতু আল্লাহর সাথে শারীক করা ভয়ঙ্কর অত্যাচার।” অপর এক বর্ণনায় আছে, তিনি বলেছেন : তোমরা যা মনে করছ প্রকৃতপক্ষে তা নয়। অত্যাচার (যুলম) দ্বারা এ কথাই বুঝানো হয়েছে, যা লুক্বমান (আঃ) তার পুত্রকে বলেছেন।

[১] সহীহ : বুখারী ৪৭৭৬, মুসলিম ১৯৭-(১২৪), আহমাদ ৪২৪০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১২৬০, সহীহ ইবনু হিব্বান ২৫৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন