২৫/২১. অধ্যায়ঃ

অত্যাচার - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৩৩-[১১]

وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدَّوَاوِينُ ثَلَاثَةٌ: دِيوَانٌ لَا يَغْفِرُهُ اللَّهُ: الْإِشْرَاكُ بِاللَّهِ. يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ (إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ) وَدِيوَانٌ لَا يَتْرُكُهُ اللَّهُ: ظُلْمُ الْعِبَادِ فِيمَا بَيْنَهُمْ حَتَّى يَقْتَصَّ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ وَدِيوَانٌ لَا يَعْبَأُ اللَّهُ بِهِ ظُلْمُ الْعِبَادِ فِيمَا بينَهم وبينَ الله فَذَاك إِلَى اللَّهِ فَذَاكَ إِلَى اللَّهِ: إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِن شَاءَ تجَاوز عَنهُ

‘আযিশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ‘আমালনামা তিন প্রকার- ১. ঐ ‘আমালনামা, যাকে আল্লাহ তা'আলা ক্ষমা করবেন না। আর তা হলো, আল্লাহ তা'আলার সাথে শারীক করা। আল্লাহ মহীয়ান-গরীয়ান বলেন- إِنَّ اللهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِه । অর্থাৎ- অংশীবাদীদেরকে আল্লাহ তা'আলা ক্ষমা করবেন না”, ২. ঐ ‘আমালনামা, যাতে মানুষের পারস্পরিক যুলম-অত্যাচার লিপিবদ্ধ আছে। সে ‘আমালনামাকে আল্লাহ তা'আলা এমনিতেই ছাড়বেন না। এমনকি একজনের কাছ থেকে অপরজনের প্রতিশোধ নেবেন। ৩. ঐ ‘আমালনামা, যার প্রতি আল্লাহ তা'আলা ভ্রুক্ষেপ করবেন না। এ ‘আমালনামা হলো বান্দা ও আল্লাহ তা'আলার মধ্যকার যুলম সংক্রান্ত বিষয়। এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। যদি তিনি ইচ্ছে করেন, তাকে শাস্তি দেবেন। আর যদি ইচ্ছে করেন, তাকে ক্ষমা করে দেবেন।

[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৭৪৭৩, য‘ঈফুল জামি‘ ৩০২২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘সাদাকা’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। আর ইয়াযীদ ইবনু বাবানুস (يَزِيدَ بْنِ بَابَنُوسَ) নামের বর্ণনাকারীর মাঝে অপরিচিত আছে। দেখুন- আল মুসতাদরাক ৮৭১৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন