২৫/২১. অধ্যায়ঃ
অত্যাচার - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৩৪-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৩৪-[১২]
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَدَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّمَا يَسْأَلُ اللَّهَ تَعَالَى حَقَّهُ وَإِنَّ اللَّهَ لَا يَمْنَعُ ذَا حق حَقه»
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তুমি অত্যাচারিতের বদদোয়া থেকে নিজেকে রক্ষা করো। কেননা সে আল্লাহ তা'আলার কাছে নিজের অধিকার প্রার্থনা করে। আল্লাহ তা'আলা কোন হাক্বদারকে নিজের পাওনা থেকে বঞ্চিত করেন না।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৭৪৬৪, আর জামি‘উস্ সগীর ১১২৩, য‘ঈফুল জামি‘ ১১০, হিলইয়াতুল আওলিয়া ৩/২০২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘সলিহ ইবনু হাসান’’ নামের বর্ণনাকারী মাতরূক। দেখুন- য‘ঈফাহ্ ১৬৯৭।
