২৫/২১. অধ্যায়ঃ
অত্যাচার - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৩৫-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৩৫-[১৩]
وَعَن أوْسِ بن شَرحبيل أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ مَشَى مَعَ ظَالِمٍ لِيُقَوِّيَهُ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ ظَالِمٌ فَقَدْ خَرَجَ مِنَ الْإِسْلَام»
আওস ইবনু শুরাহবীল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, তিনি (ﷺ) বলেছেন : যে ব্যক্তি অত্যাচারীর সাথে এ উদ্দেশে চলে যে, সে তার শক্তি বৃদ্ধি করবে; আর সে এটা জানে যে, সে যুলমকারী, তবে সে ইসলাম থেকে বের হয়ে গেল।
[১] য‘ঈফ জিদ্দান : ‘বায়হাক্বী’র শু‘আবুল ঈমান ৭৬৭৫, য‘ঈফ আত্ তারগীব ১৩৬২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬১৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আমর ইবনু ইসপদক’’ নামের বর্ণনাকারী অপরিচিত। আর আবূ ইসপদক ইবনু ইবরাহীম ইবনু যাবরীক নামের বর্ণনাকারী খুবই দুর্বল। দেখুন- য‘ঈফাহ্ ৭৫৮।
