২৫/২১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৩৬-[১৪] - অত্যাচারের ক্ষতি ছড়িয়ে পড়ে

অত্যাচার - তৃতীয় অনুচ্ছেদ

যুলমের ক্ষতি শুধু নিজের মধ্যে থাকে না

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫১৩৬-[১৪]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَجُلًا يَقُولُ: إِنَّ الظَّالِمَ لَا يَضُرُّ إِلَّا نَفْسَهُ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: بَلَى وَاللَّهِ حَتَّى الْحُبَارَى لَتَمُوتُ فِي وَكْرِهَا هُزْلًا لِظُلْمِ الظَّالِمِ. رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الْأَرْبَعَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি জনৈক ব্যক্তিকে বলতে শুনেছেন, অত্যাচারী মূলত কারো কোন ক্ষতি সাধন করতে পারে না; বরং নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ত করে। আবূ হুরায়রাহ্ (রাঃ) এটা শুনে বললেন : হ্যাঁ, আল্লাহর কসম! এরূপই। এমনকি “সবারা” (সারস পাখি)-ও অত্যাচারীর অত্যাচারের কারণে নিজের বাসায় থেকে দুর্বল হয়ে পড়ে, পরিশেষে মৃত্যুবরণ করে।

[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৭৪৭৯। আলবানী (রহঃ) বলেনঃ আমি এর সনদ পাইনি তবে ইন্টারনেটের মাধ্যমে আমরা জেনেছি যে, হাদীসটি য‘ঈফ। ইবনু হাজার (রহঃ) বলেনঃ তার সনদে মুহাম্মাদ ইবনু জাবির আল ইয়ামানী নামের বর্ণনাকারী মাতরূক। দেখুন- তাফসীর ত্ববারী ১৪/৮৫ পৃঃ।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৩৬-[১৪]-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় একজন বলেছিল, অত্যাচারী মূলত কারও ক্ষতি করে না; সে নিজেরই ক্ষতি করে। আবূ হুরায়রা (রাঃ) তা শুনে বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, ব্যাপারটি এমনই; বরং অত্যাচারীর যুলমের কারণে ‘সবারা’ পাখিও বাসায় দুর্বল হয়ে মারা যায়। এখানে বক্তব্যটি যুলমের ক্ষতি কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে তা বুঝায়। অন্যায় শুধু ব্যক্তিগত ব্যাপার নয়; তা সমাজ, দুর্বল প্রাণী এবং মানুষের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। তাই যুলমকে ছোট করে দেখার সুযোগ নেই। এই বর্ণনার মূল শিক্ষা হলো, অত্যাচারী নিজেকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু তার যুলমের কষ্ট অন্যদের ওপরও পড়ে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যুলমের ক্ষতি শুধু অত্যাচারীর মধ্যে সীমাবদ্ধ থাকে না।
  • অন্যায়ের প্রভাব দুর্বল সৃষ্টির ওপরও পড়তে পারে।
  • সমাজে যুলম ছড়িয়ে গেলে সবাই কষ্ট পেতে পারে।
  • অত্যাচারকে ছোট মনে করা ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন