২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৮৬-[৩২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৮৬-[৩২]
وَعَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَيْسَ لِابْنِ آدَمَ حَقٌّ فِي سِوَى هَذِهِ الْخِصَالِ: بَيْتٌ يَسْكُنُهُ وَثَوْبٌ يُوَارِي بِهِ عَوْرَتَهُ وجلف الْخبز وَالْمَاء . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ حسن ، رواہ الترمذی (2341 وقال : صحیح) ۔ (ضَعِيف)
‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : আদাম সন্তানের জন্য বসবাসের একখানা ঘর, লজ্জাস্থান ঢাকার একখানা কাপড়, একখণ্ড শুকনা রুটি ও কিছু পানি ব্যতীত আর কিছুই রাখার হাক্ব বা অধিকার নেই।
যঈফ : তিরমিযী ২৩৪১; কারণ হাদীসটি ইসরাইলিয়্যাত, হুবায়স ভুল করেছে। দেখুন- য'ঈফফাহ্ ১০৬৩, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ৪৬।
