২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৮৫-[৩১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৮৫-[৩১]
وَعَن أبي هَاشم بن عُتبَةَ قَالَ: عَهِدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا يَكْفِيكَ مِنْ جَمْعِ الْمَالِ خَادِمٌ وَمَرْكَبٌ فِي سَبِيلِ اللَّهِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ. وَفِي بَعْضِ نسخ «المصابيح» عَن أبي هَاشم بن عتيد بِالدَّال بدل التَّاء وَهُوَ تَصْحِيف سندہ ضعیف ، رواہ احمد (5 / 290 ح 22863) و الترمذی (2327) و النسائی (8 / 218 ۔ 219 ح 5374) و ابن ماجہ (4103) و ذکرہ البغوی فی مصابیح السنۃ (3 / 423 ۔ 424 ح 4027 و فیہ ’’ عتبۃ ‘‘ بالتاء) * ابو وائل رواہ عن سمرۃ بن سھم وھو رجل مجھول و روی النسائی فی الکبری (5 / 507 ح 9812) بسند حسن عن بریدۃ رضی اللہ عنہ رفعہ : ((یکفی احدکم من الدنیا خادم و مرکب)) وھو یغنی عنہ ۔
আবূ হাশিম ইবনু ‘উতবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে উপদেশস্বরূপ বললেন : সমস্ত ধন-সম্পদের মধ্যে তোমার জন্য একজন খাদিম ও আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য একটি সওয়ারীই যথেষ্ট। (আহমাদ, তিরমিযী, নাসায়ী ও ইবনু মাজাহ। আর মাসাবীহের কোন কোন গ্রন্থে (عُتْبَة) এর স্থলে (عُتْبَد)। অর্থাৎ- “তা”-এর পরিবর্তে “দাল” আছে, কিন্তু এটা ভুল।)
হাসান : তিরমিযী ২৩২৭, ইবনু মাজাহ ৪১০৩, নাসায়ী ৫৩৭২, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৩১৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৪৩১০, মুসনাদে আহমাদ ১৫৭০২, সহীহ ইবনু হিব্বান ৬৬৮, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৯৮১০, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ৭০৫০।
