২৬/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩১৮-[৫] - কিয়ামতে আমলের প্রতিদান

লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

কিয়ামতে ইখলাসহীন আমলের জবাব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৩১৮-[৫]

عَن أبي سعدِ بن أبي فَضَالَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا جَمَعَ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ نَادَى مُنَادٍ: مَنْ كانَ أشركَ فِي عملٍ عملَه للَّهِ أحدا فَلْيَطْلُبْ ثَوَابَهُ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ فَإِنَّ اللَّهَ أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ . رَوَاهُ أَحْمَدُ حسن، رواہ احمد (3 / 466 ح 15932) [و الترمذی (3154) و ابن ماجہ (4203)] ۔ (حسن)

আবূ সা'দ ইবনু আবূ ফাযালাহ্ (রাঃ) রসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিতঃ

তিনি (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা কিয়ামতের দিন যখন মানুষদেরকে সমবেত করবেন, যেদিন গিয়ে সম্পর্কে সন্দেহের কোন সুযোগ নেই। সেদিন কোন এক ঘোষণাকারী ঘোষণা দেবে, যে ব্যক্তি আল্লাহর জন্য কোন আমল করতে অন্য কাউকেও অংশীদার বানিয়েছে, সে যেন আল্লাহ ছাড়া ঐ ব্যক্তির থেকেই তার প্রতিদান অন্বেষণ করে। কেননা আল্লাহ তা'আলা অংশীদার অংশীবাদ হতে সম্পূর্ণ মুক্ত।

হাসান: মুসনাদে আহমাদ ১৫৮৭৬, তিরমিযী ৩১৫৪, ইবনু মাজাহ ৪২০৩, সহীহুল জামি ৪৮২, শুআবূল ঈমান ৬৮১৭, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৮২২৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩১৮-[৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের দিনের একটি ঘোষণা উল্লেখ করা হয়েছে। যেদিন মানুষ সমবেত হবে এবং সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, সেদিন ঘোষণা করা হবে—যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো আমল করতে গিয়ে অন্য কাউকে অংশীদার করেছে, সে যেন আল্লাহ ছাড়া তার কাছ থেকেই প্রতিদান চায়। কারণ আল্লাহ অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। এখানে ইখলাসের শিক্ষা খুব শক্তভাবে এসেছে। আমল বাইরে থেকে দ্বীনি হলেও যদি উদ্দেশ্য আল্লাহর সঙ্গে অন্য কারও সন্তুষ্টি, প্রশংসা বা স্বীকৃতি হয়, তাহলে তা ভয়ংকর ক্ষতির কারণ হতে পারে। এই হাদিস মুমিনকে শেখায়, কাজ যত বড় বা ছোট হোক, লক্ষ্য যেন আল্লাহর সন্তুষ্টি হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আমলের প্রতিদান আল্লাহর কাছে চাইলে আমলও আল্লাহর জন্য হতে হবে।
  • ইবাদতে কাউকে শরীক করা বড় ক্ষতির কারণ।
  • কিয়ামতের জবাবদিহি নিয়তকে গুরুত্ব দিতে শেখায়।
  • ইখলাস আমলের প্রাণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন