২৬/৫. অধ্যায়ঃ
লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
রিয়া হচ্ছে মূলত মানুষকে দেখানোর উদ্দেশে কোন নেক আমল করা। আর সুম’আহ্ হচ্ছে, মানুষকে শুনানোর জন্য কোন ভালো কাজ বা ভালো কথা বলা। এতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আসল উদ্দেশ্য থাকে না। কখনো উভয় শব্দকে এই অর্থ বুঝানোর জন্য তাগিদ হিসেবে নিয়ে আসা হয়। এর বিপরীত শব্দ হচ্ছে ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একনিষ্ঠভাবে কোন কাজ করা। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৩১৭-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩১৭-[৪]
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ الْخَيْرِ وَيَحْمَدُهُ النَّاسُ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ: يُحِبُّهُ النَّاسُ عَلَيْهِ قَالَ: «تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ» . رَوَاهُ مُسلم رواہ مسلم (166 / 2642)، (6721) ۔ (صَحِيح)
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করা হলো, ঐ ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি, যে কোন ভালো কাজ করে আর লোকেরা তার সেই কাজের কারণে তার প্রশংসা করে। অপর বর্ণনায় রয়েছে, “এই কাজের কারণে লোকে তাকে পছন্দ করে।” (এতে কি তার সাওয়াব বাতিল হয়ে যাবে?) তিনি বললেন, (এরূপ প্রশংসিত হওয়া) এটা মুমিনদের নগদ সুসংবাদ।
সহীহ: মুসলিম ১৬৬-(২৬৪২), ইবনু মাজাহ ৪২২৫, মুসনাদে আহমাদ ২১৪১৭, মুসনাদে বাযযার ৩৯৫৬, সহীহ ইবনু হিব্বান ৩৬৬, শুআবূল ঈমান ৬৯৯৯।
