২৬/৮. অধ্যায়ঃ
ভীতি প্রদর্শন ও সতর্কীকরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৭৩-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৭৩-[৩]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: لَمَّا نَزَلَتْ (وَأَنْذِرْ عشيرتك الْأَقْرَبين) دَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرَيْشًا فَاجْتَمَعُوا فَعَمَّ وَخَصَّ فَقَالَ: «يَا بَنِي كَعْبِ بْنِ لُؤَيٍّ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي مُرَّةَ بْنِ كَعْبٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ. يَا بَنِي عَبْدِ شَمْسٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ من النَّار يَا بني عبد منَاف أَنْقِذُوا أَنفسكُم من النَّار. با بَنِي هَاشِمٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ. يَا بني عبد الْمطلب أَنْقِذُوا أَنفسكُم من النَّار. يَا فَاطِمَةُ أَنْقِذِي نَفْسَكِ مِنَ النَّارِ فَإِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا سَأَبُلُّهَا بِبَلَالِهَا» . رَوَاهُ مُسْلِمٌ وَفَى الْمُتَّفَقِ عَلَيْهِ قَالَ: «يَا مَعْشَرَ قُرَيْشٍ اشْتَرُوا أَنْفُسَكُمْ لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لَا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا. وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لَا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا» رواہ مسلم (348 / 204)، (501) 0 و حدیث ’’ یا معشر قریش ‘‘ الخ متفق علیہ (البخاری : 2753 و مسلم :351 / 206)، (504) ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন নাযিল হলো, وَأَنْذِرْ عشيرتك الْأَقْرَبين “হে নবী!) তোমার নিকটাত্মীয়দেরকে সাবধান করে দাও”- (সূরাহ্ আশ্ শু'আরা ২৬ : ২১৪); তখন নবী (ﷺ) কুরায়শদেরকে আহ্বান করলে তারা সমবেত হলো। তিনি (ﷺ) সতর্কবাণী শুনালেন। তিনি (ﷺ) বললেন, হে ক'ব ইবনু লুয়াই-এর বংশধর! হে মুরাহ্ ইবনু কা'ব-এর বংশধর! তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর! হে ‘আব্দ শামস্-এর বংশধর! তোমরা নিজেদেরকে আগুন হতে বাঁচাও! হে 'আব্দ মানাফ-এর বংশধর! তোমরা নিজেদেরকে আগুন থেকে মুক্ত কর! হে হাশিম-এর বংশধর! তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন হতে রক্ষা কর! হে ‘আবদুল মুত্ত্বালিব-এর বংশধর! তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন হতে বাঁচাও! হে ফাতিমা! তুমি তোমার দেহকে জাহান্নামের আগুন হতে বাঁচাও! কেননা, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। তবে তোমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তা আমি (দুনিয়াতে) ভালো আচরণ দ্বারা সিক্ত করব। বুখারী ও মুসলিম-এর যৌথ বর্ণনায় আছে, নবী (ﷺ) বললেন : হে কুরায়শ সম্প্রদায়! তোমাদের জানকে খরিদ করে নাও (অর্থাৎ- আমার ওপরে ঈমান এনে জাহান্নামের আগুন হতে আত্মরক্ষা কর)। আমি তোমাদের ওপর থেকে আল্লাহর শাস্তি কিছুই দূর করতে পারব না। হে আব্দ মানাফ-এর বংশধর! আমি তোমাদের ওপর হতে আল্লাহর শাস্তি কিছুই দূর করতে পারব না। হে রাসূলুল্লাহর ফুফী সফিয়্যাহ্! আমি তোমাকে আল্লাহর ‘আযাব হতে বাঁচাতে পারব না। হে মুহাম্মাদ-এর মেয়ে ফাতিমা! আমার কাছে দুনিয়াবী ধন-সম্পদ হতে যা ইচ্ছা তা চাইতে পার, কিন্তু আমি তোমাকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারব না।
সহীহ: বুখারী ২৭৫৩, মুসলিম ৩৪৮-(২০৪), তিরমিযী ৩১৮৫, নাসায়ী ৩৬৪৪, সহীহুল জামি ৭৯০৩, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৬৫৮, সহীহ আল আদাবুল মুফরাদ ৩৪, মুসনাদে আহমাদ ৮৩৮৩, সহীহ ইবনু হিব্বান ৬৪৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৬৪৭১, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৩৫০, আল মু'জামুল আওসাত্ব ৮৫১১, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৮।
