২৭/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৯৮-[২০] - ফিতনায় নিজের জবান ও ঘর সামলানো

ফিতনা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ

ফিতনার সময়ে জবান সামলানো ও ভালো কাজে থাকা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৩৯৮-[২০]

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَيْفَ بِكَ إِذَا أُبْقِيتَ فِي حُثَالَةٍ مِنَ النَّاسِ مَرَجَتْ عُهُودُهُمْ وَأَمَانَاتُهُمْ؟ وَاخْتَلَفُوا فَكَانُوا هَكَذَا؟» وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ. قَالَ: فَبِمَ تَأْمُرُنِي؟ قَالَ: «عَلَيْكَ بِمَا تَعْرِفُ وَدَعْ مَا تُنْكِرُ وَعَلَيْكَ بِخَاصَّةِ نَفْسِكَ وَإِيَّاكَ وَعَوَامِّهِمْ» .وَفِي رِوَايَةٍ: «الْزَمْ بَيْتَكَ وَأَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ وَخُذْ مَا تَعْرِفُ وَدَعْ مَا تُنْكِرُ وَعَلَيْكَ بِأَمْرِ خَاصَّةِ نَفْسِكَ ودع أَمر الْعَامَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ اسنادہ حسن، رواہ الترمذی (لم اجدہ) و ابوداؤد (4342 ۔ 4343) ۔ (صَحِيح)

‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবী (ﷺ) তাঁকে লক্ষ্য করে বললেন, (হে ‘আবদুল্লাহ!) তখন তোমার কিরূপ হবে? যখন তুমি নিকৃষ্ট ও ইতর লোকেদের মধ্যে যাবে, তাদের অস্বীকার ও আমানতের মাঝে ভেজাল এসে যাবে এবং পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়বে। তাদের অবস্থা হবে এরূপ এবং (এ কথা বলে) উভয় হাতের অঙ্গুলিসমূহকে পরস্পরের মধ্যে ঢুকালেন।‘আবদুল্লাহ (রাঃ) বললেন, তখন আমার কর্তব্য কি হবে, আপনিই আমাকে নির্দেশ করুন। তখন তিনি (ﷺ) বললেন, যে কাজটি তুমি সত্য ও ভালো বলে জান, কেবলমাত্র তাই করবে এবং যা অসত্য ও খারাপ বলে জান তা দূরে সরিয়ে রাখবে। আর নিজের ব্যাপারে সচেতন থাকবে এবং সাধারণ লোকদের (বিষয়) থেকে দূরে থাকবে। অপর এক বর্ণনায় আছে, নিজ ঘরে বসে থাক, নিজের মুখ ও জবানকে নিজ আয়ত্তে রাখা। আর যা ভালো মনে কর, শুধু তাই কর এবং খারাপকে বর্জন কর। শুধুমাত্র নিজের ব্যাপারে সচেতন থাক এবং সর্বসাধারণ মানুষ সম্পর্কে চিন্তাভাবনা পরিহার কর।

সহীহ : আবূ দাউদ ৪৩৪২, ইবনু মাজাহ ৩৯৫৭, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৭৪১, মুসনাদে আহমাদ ৭০৪৯, সহীহুল জামি' ১২৪৭, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ২৭৪৪, সিলসিলাতুস সহীহাহ ২০৫, মুসান্নাফ ইবনু আবী শায়বা ৩৭১১৫, মুসনাদে আহমাদ ১৮০০৮, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ১০০৩৩, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৫৮৬৫, আল মুসতাদরাক লিল হাকিম ৭৭৫৮, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭২৪৮। [ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেন, হাদীসটি সহীহ]

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৯৮-[২০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)-কে এমন এক সময়ের কথা বলেন, যখন মানুষ নিকৃষ্ট অবস্থায় থাকবে, তাদের অঙ্গীকার ও আমানতের মধ্যে ভেজাল আসবে এবং তারা ঝগড়ায় জড়িয়ে পড়বে। নবী (صلى الله عليه وسلم) আঙুলগুলো জড়িয়ে ধরে তাদের পারস্পরিক গোলমালের অবস্থা বোঝান। তখন করণীয় জানতে চাইলে তিনি বলেন, যে কাজ সত্য ও ভালো বলে জানো তা করো, আর যা অসত্য ও খারাপ বলে জানো তা ছেড়ে দাও। অপর বর্ণনায় এসেছে, নিজ ঘরে থাকো, নিজের জবান নিয়ন্ত্রণে রাখো, ভালোকে গ্রহণ করো, মন্দকে ছেড়ে দাও, নিজের বিষয়ে সচেতন থাকো এবং সাধারণ মানুষের ঝামেলা থেকে দূরে থাকো। এই হাদিস ফিতনার সময় আত্মসংযম, জবান রক্ষা, আমানত এবং ভালো-মন্দ বুঝে চলার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফিতনার সময়ে অঙ্গীকার ও আমানতে ভেজাল দেখা দিতে পারে।
  • যা ভালো বলে জানা যায়, তা গ্রহণ করতে বলা হয়েছে।
  • যা খারাপ বলে জানা যায়, তা ছেড়ে দিতে বলা হয়েছে।
  • নিজের জবান ও ঘর সামলানো ফিতনা থেকে বাঁচার একটি পথ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন