২৭/২. অধ্যায়ঃ
কেয়ামতের আলামত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৩৮-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৩৮-[২]
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ كَذَّابِينَ فَاحْذَرُوهُمْ» . رَوَاهُ مُسْلِمٌ رواہ مسلم (10 / 1822)، (4711) ۔ (صَحِيح)
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, কেয়ামতের আগে বহু মিথ্যাবাদীর আগমন ঘটবে। অতএব তোমরা তাদের হতে সতর্ক থাক।
সহীহ মুসলিম ১০-(১৮২২), সহীহুল জামি' ২০৫০, সিলসিলাতুস সহীহাহ ১৬৮৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৭৫৩৩, মুসনাদে বাযার ২৮৮৮, মুসনাদে আহমাদ ২০৯২২, আবু ইয়া'লা ৭৪৪২, সহীহ ইবনু হিব্বান ৬৬৫০, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৮৬৫।
