২৭/২. অধ্যায়ঃ

কেয়ামতের আলামত - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৪০-[৪]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْمَالُ وَيَفِيضَ حَتَّى يُخْرِجَ الرَّجُلُ زَكَاةَ مَالِهِ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهَا مِنْهُ وَحَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا» رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَة: قَالَ: «تبلغ المساكن إهَاب أَو يهاب» رواہ مسلم (60 / 157 و الروایۃ الثانیۃ 43 / 2903)، (2339 و 7290) ۔ (صَحِيح)

উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত না ধন-সম্পদের প্রাচুর্য হবে এবং (পানির মতো তা প্রবাহিত হতে থাকবে। এমনকি লোকেরা নিজেদের সম্পদের যাকাত বের করবে বটে, কিন্তু তা গ্রহণ করার মতো কোন লোক পাবে না।তিনি (ﷺ) আরো বলেছেন, কেয়ামতের আগে ‘আরব ভূমি সুজলা- সুফলা উদ্যান ও প্রবাহিত নদ-নদীতে পরিবর্তিত হয়ে যাবে। সহীহ মুসলিম-এর অপর এক বর্ণনায় আছে, মাদীনার জনবসতি তথা দালান-কোঠা ‘ইহাব' অথবা (বলেছেন,) ‘ইয়াহাব’ নামক জায়গা পর্যন্ত পৌঁছে যাবে।

সহীহ: বুখারী ১৪১২, মুসলিম ৬০-(১৫৭), সহীহুল জামি ৭৪২৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৭৩৮৪, মুসনাদে আহমাদ ৮১২০, আবূ ইয়া'লা ৬২৯৩, সহীহ ইবনু হিব্বান ৬৬৮১, হিলইয়াতুল আওলিয়া ৮/১৭২, আল মু'জামুল আওসাত্ব ৫৫১১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন