২৭/২. অধ্যায়ঃ
কেয়ামতের আলামত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৫৯-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৫৯-[২৩]
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ وَحَتَّى تُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكُ نَعْلِهِ وَيُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ صحیح ، رواہ الترمذی (2281 وقال : حسن صحیح غریب) ۔ (صَحِيح)
আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সেই মহান সত্তার কম যাঁর হাতে আমার প্রাণ! সেই সময় পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না পশু মানুষের সাথে কথা বলবে এবং যে পর্যন্ত না কারো চাবুক তার সাথে কথা বলবে এবং তার জুতার ফিতা তার সাথে কথা বলবে। আর তাকে তার উরু (রান) জানিয়ে দেবে যে, তার স্ত্রী তার অনুপস্থিতিতে কি (কুকর্ম) করেছে।
সহীহ: তিরমিযী ২১৮১, সিলসিলাতুস্ সহীহাহ্ ২২, সহীহুল জামি ৭০৮৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৭৫৫৫, সহীহ ইবনু হিব্বান ৬৪৯৪, আল মুসতাদরাক লিল হাকিম ৮৪৪২।
