২৮/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৫৭৬-[১১] - পুলসিরাতে আমানত ও আত্মীয়তার অধিকার
হাউজে কাওসার ও শাফায়াতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
কুরতুবী (রহিমাহুল্লাহ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর দুটি হাওয থাকবে। একটি পুলসিরাতের পূর্বে অবস্থানের জায়গায়, অন্যটি থাকবে জান্নাতে। উভয় হাওযের নাম কাওসার। তাদের ভাষায় কাওসার অর্থ অধিক কল্যাণ। সঠিক কথা হলো হাওযের ব্যবস্থা হবে মীযানের পূর্বে। কারণ মানুষেরা কবর থেকে পিপাসার্ত হয়ে বের হবে। অতঃপর তারা নবীদের অবস্থানস্থলে হাওয থাকবে। আমি বলি, জামি‘তে রয়েছে, হে নবী (ﷺ) আপনার জন্য হাওযে কাওসার রয়েছে।তারা গর্ব করে বলবে যে, কারা বেশি আগমন করেছে? আমি আশা করি যে, আমি তাদের মাঝে সর্বাধিক সংখ্যা নিয়ে আগমনকারী হব। রাগিব (রহিমাহুল্লাহ) বলেন, (الشَّفْعُ) বলা হয় কোন জিনিসকে অনুরূপ জিনিসের সাথে যুক্ত করা এখান থেকে (الشَّفَاعَةُ) নির্গত হয়েছে। আর তা বলা হয় অন্যকে সাহায্য করার জন্য তার সাথে যোগদান করা তার থেকে গোপন হয়। অধিকাংশ ক্ষেত্রে সাধারণের তুলনায় বেশি মর্যাদাবান ব্যক্তির যুক্ত হওয়া তার চাইতে কম মর্যাদার লোকের সাথে শাফা‘আত সংঘটিত হবে কিয়ামতে। (মিরকাতুল মাফাতীহ)
পুলসিরাতে আমানত ও আত্মীয়তার অবস্থান
মিশকাতুল মাসাবীহ : ৫৫৭৬-[১১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৫৭৬-[১১]
وَعَنْ حُذَيْفَةَ فِي حَدِيثِ الشَّفَاعَةِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَتُرْسَلُ الْأَمَانَةُ وَالرَّحِمُ فَتَقُومَانِ جَنَبَتَيِ الصِّرَاطِ يَمِينًا وَشِمَالًا» رَوَاهُ مُسلم رواہ مسلم (329 / 195)، (482) ۔ (صَحِيح)
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) থেকে শাফা'আতের হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি (ﷺ) বলেছেন : আমানত ও আত্মীয়তাকে পাঠানো হবে, তখন উভয়টি পুলসিরাতের ডানে ও বামে উভয় পার্শ্বে দাঁড়াবে।
সহীহ: মুসলিম ৩২৯-(১৯৫), সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৩৬৪২।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৫৭৬-[১১]-এর সারসংক্ষেপ
এই হাদিসটি শাফা‘আতের দীর্ঘ বর্ণনার একটি অংশ। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে হুযাইফা (রাঃ) বর্ণনা করেন, আমানত ও আত্মীয়তাকে পাঠানো হবে, আর তারা পুলসিরাতের ডানে ও বামে দাঁড়াবে। হাদিসের শব্দ অল্প, কিন্তু শিক্ষা গভীর। আমানত মানে মানুষের বিশ্বাস, দায়িত্ব ও হক ঠিকভাবে আদায় করা। আত্মীয়তা মানে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করা। কিয়ামতের ভয়াবহ পথে, পুলসিরাতের কাছে এই দুই বিষয়ের উল্লেখ আমাদের সতর্ক করে। দুনিয়ায় এগুলোকে হালকা মনে করা যায় না। কারও হক নষ্ট করা, দায়িত্বে খিয়ানত করা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা—এসব বিষয় আখিরাতের হিসাবের সঙ্গে জড়িত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আমানত রক্ষা আখিরাতের হিসাবের সঙ্গে যুক্ত।
- আত্মীয়তার সম্পর্ককে হালকা মনে করা উচিত নয়।
- পুলসিরাতের বর্ণনা মানুষকে সতর্ক করে।
- মানুষের হক আদায়ে যত্নবান হওয়া দরকার।
