২৯/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৬৩-[২৫] - উম্মতের নিরাপত্তা ও নবী صلى الله عليه وسلم-এর মর্যাদা

নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - দ্বিতীয় অনুচ্ছেদ

উম্মতের নিরাপত্তা ও কেয়ামতের দিনের অগ্রগামিতা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৭৬৩-[২৫]

وَعَن عَمْرو بن قَيْسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: نَحْنُ الْآخِرُونَ وَنَحْنُ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ وَإِنِّي قَائِلٌ قَوْلًا غَيْرَ فَخْرٍ: إِبْرَاهِيمُ خَلِيلُ الله ومُوسَى صفي الله وَأَنا حبييب اللَّهِ وَمَعِي لِوَاءُ الْحَمْدِ يَوْمَ الْقِيَامَةِ وَإِنَّ اللَّهَ وَعَدَنِي فِي أُمَّتِي وَأَجَارَهُمْ مِنْ ثَلَاثٍ: لَا يَعُمُّهُمْ بِسَنَةٍ وَلَا يَسْتَأْصِلُهُمْ عَدُوٌّ وَلَا يجمعهُمْ على ضَلَالَة. رَوَاهُ الدَّارمِيّ اسنادہ ضعیف، رواہ الدارمی (1 / 29 ح 55) * السند منقطع، و عمرو بن قیس : لم اعرفہ و لعلہ ابو ثور الشامی ۔ (ضَعِيف)

আমর ইবনু ক্বায়স (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমরা সকলের শেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিন আমরা সকলের আগে থাকব। আমি আজ তোমাদেরকে বিশেষ একটি কথা বলব, তবে এতে আমার কোন গর্ব করার নেই। ইবরাহীম (আঃ) আল্লাহর বন্ধু, মূসা (আঃ) আল্লাহর নির্বাচিত এবং আমি হলাম আল্লাহর হাবীব। কিয়ামতের দিন হাম্দের পতাকা আমার সাথেই থাকবে। আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমার সাথে অঙ্গীকার করেছেন এবং তিনি তাদেরকে তিনটি বিষয় হতে নিরাপত্তা দিয়েছেন।১. ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা তাদেরকে ধ্বংস করবেন না।২. শত্রুরা তাদেরকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না এবং৩. বিশ্বের সকল মুসলিমদেরকে পথভ্রষ্টতার উপরে একত্রিত করবেন না।

যঈফ: আবদুল্লাহ ইবনু সলিহ যঈফ; হিদায়াতুর রুওয়াত ৫/২৬২, ৫৬৯৪; দারিমী ৫৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৬৩-[২৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, আমরা দুনিয়ায় আগমনের দিক থেকে শেষ, কিন্তু কেয়ামতের দিন আগে থাকব। এরপর তিনি বলেন, ইবরাহীম (আঃ) আল্লাহর বন্ধু, মূসা (আঃ) আল্লাহর নির্বাচিত, আর তিনি নিজে আল্লাহর হাবীব। কেয়ামতের দিন হামদের পতাকা তাঁর সঙ্গে থাকবে। হাদিসে আরও এসেছে, আল্লাহ তাঁর উম্মতের ব্যাপারে তিনটি বিষয়ের অঙ্গীকার করেছেন: ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা পুরো উম্মতকে ধ্বংস করা হবে না, শত্রুরা পুরোপুরি ধ্বংস করতে পারবে না, এবং সব মুসলিমকে পথভ্রষ্টতার ওপর একত্র করা হবে না। এখানে “উম্মতের নিরাপত্তা”, “হামদের পতাকা” এবং “নবী صلى الله عليه وسلم-এর মর্যাদা” গুরুত্বপূর্ণ বিষয়। তবে হাদিসের সনদ সম্পর্কে দুর্বলতার কথা উল্লেখ আছে; তাই ব্যাখ্যায় শুধু প্রদত্ত কথাগুলোর সীমার মধ্যে থাকা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উম্মতে মুহাম্মাদী কেয়ামতের দিনে বিশেষ মর্যাদা পাবে বলে হাদিসে এসেছে।
  • নবী صلى الله عليه وسلم নিজের মর্যাদা বললেও তা গর্বের ভাষায় বলেননি।
  • উম্মতের ব্যাপারে তিনটি নিরাপত্তার কথা এই বর্ণনায় উল্লেখ আছে।
  • আল্লাহর দয়া ও নিরাপত্তার কথা শুনে বান্দার কৃতজ্ঞ হওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন