২৯/১. অধ্যায়ঃ
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৬৪-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৬৪-[২৬]
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَنَا قَائِدُ الْمُرْسَلِينَ وَلَا فَخْرَ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ وَلَا فَخْرَ وَأَنَا أَوَّلُ شافعٍ وَمُشَفَّع وَلَا فَخر» . رَوَاهُ الدَّارمِيّ سندہ ضعیف ، رواہ الدارمی (1 / 27 ح 50) * فیہ صالح بن عطاء بن خباب مجھول الحال وثقہ ابن حبان وحدہ و للحدیث شواھد صحیحۃ دون قولہ :’’ انا قائد المرسلین ‘‘ و اللہ اعلم ۔ (ضَعِيف)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের মাঠে অথবা জান্নাতে আমি হব সকল নবীদের পরিচালক বা অগ্রগামী। এটা আমি অহংকারী হিসেবে বলছি না। আমি হলাম নবীদের আগমনের ধারাকে সমাপ্তকারী, এতে আমার কোন গর্ব নেই। আর আমিই হব সর্বপ্রথম সুপারিশময়ী এবং সর্বপ্রথম আমার সুপারিশ ক্ববূল করা হবে। এতে আমার কোন অহংকার নেই।
য'ঈফ: দারিমী ৪৯, য'ঈফুল জামি' ১৩১৯, আল মু'জামুল আওসাত্ব ১৭০, সলিহ ইবনু 'আত্বা ইবনু জুনাব বানী দায়ল-এর মুক্ত দাস, ইবনু আবূ হাতিম আল জাহ ৩/৩৩১ নং তার পিতা থেকে বর্ণনা করেছেন, তবে তার একক জীবনী বর্ণনা করেননি। হিদায়াতুর রুওয়াত ৫/২৬৩।
