২৯/৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮১৪-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮১৪-[১৪]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا قَطُّ ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ وَإِنَّمَا كَانَ يتبسم. رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (6092) ۔ (صَحِيح)
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) কে কখনো মুখ খুলে দাঁত বের করে এমনভাবে হাসতে দেখিনি যে, তাঁর কণ্ঠতালু অবধি দেখা যায়; বরং তিনি মুচকি হাসতেন।
সহীহঃ বুখারী ৬০৯২, মুসলিম ১৬-(৮৯৯), আবূ দাউদ ৫০৯৮, সিলসিলাতুস সহীহাহ ২৭৫৭, সহীহুল জামি ৭৯৩০, সহীহ আল আদবুল মুফরাদ ১৮৯, মুসনাদে আহমাদ ২৪৪১৪, আল মুজামুল আওসাত্ব ২১৫, আল মুসতাদরাক লিল হাকিম ৩৭০০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬৯৩, আল আদবুল মুফরাদ ২৫১।
