২৯/৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮১৫-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮১৫-[১৫]
وَعَنْهَا قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَسْرُدُ الْحَدِيثَ كَسَرْدِكُمْ كَانَ يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّ لَأَحْصَاهُ. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3567 ۔ 3568) و مسلم (160 / 2493)، (6399) ۔ (مُتَّفق عَلَيْهِ)
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) অনবরত কথাবার্তা বলতেন না, যেরূপ তোমরা অনবরত বলতে থাক। বরং তিনি (ﷺ) যখন কথাবার্তা বলতেন, তখন ধীরে ধীরে থেমে থেমে কথা বলতেন, এমনকি যদি কোন লোক তা গুণতে চাইতে, তবে তা গনতে পারত।
সহীহঃ বুখারী ৩৫৬৮, মুসলিম ১৬০-(২৪৯৩), আবূ দাউদ ৩৬৫৫, মুসনাদে আহমাদ ২৪৯০৯, সহীহ ইবনু হিব্বান ১০০।
