২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৯১৫-[৪৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯১৫-[৪৮]
وَعَن أبي حميد السَّاعِدِيّ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ تَبُوكَ فَأَتَيْنَا وَادِيَ الْقُرَى عَلَى حَدِيقَةٍ لِامْرَأَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْرُصُوهَا» فَخَرَصْنَاهَا وَخَرَصَهَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَةَ أَوْسُقٍ وَقَالَ: «أَحْصِيهَا حَتَّى نَرْجِعَ إِلَيْكِ إِنْ شَاءَ اللَّهُ» وَانْطَلَقْنَا حَتَّى قَدِمْنَا تَبُوكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَتَهُبُّ عَلَيْكُمُ اللَّيْلَةَ رِيحٌ شَدِيدَةٌ فَلَا يَقُمْ فِيهَا أَحَدٌ مِنْكُم فَمَنْ كَانَ لَهُ بَعِيرٌ فَلْيَشُدَّ عِقَالَهُ» فَهَبَّتْ رِيحٌ شَدِيدَةٌ فَقَامَ رَجُلٌ فَحَمَلَتْهُ الرِّيحُ حَتَّى أَلْقَتْهُ بِجَبَلَيْ طَيِّئٍ ثُمَّ أَقْبَلْنَا حَتَّى قَدِمْنَا وَادِيَ الْقُرَى فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْأَةُ عَنْ حَدِيقَتِهَا كَمْ بَلَغَ ثَمَرهَا فَقَالَت عشرَة أوسق. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (1481) و مسلم (11 / 1392)، (3371) ۔ (مُتَّفق عَلَيْهِ)
আবূ হুমায়দ আস্ সা—ইদী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাবূকের যুদ্ধের জন্য রওয়ানা হলাম। অতঃপর আমরা ‘ওয়াদিউল কুরা' নামক স্থানে এক মহিলার বাগানে উপস্থিত হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা (বাগানের খেজুরের) পরিমাণ আন্দায কর।অতএব আমরা ধারণা করলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) বাগানের ফল দশ ওয়াসাক্ব হবে বলে অনুমান করলেন। এরপর তিনি (ﷺ) উক্ত মহিলাকে বললেন, এ বাগানে কি পরিমাণ খেজুর উৎপন্ন হয়, ভালোভাবে তার হিসাব রেখো, যাবৎ না আমরা তোমার কাছে ফিরে আসি ইন্শা-আল্ল-হ।অবশেষে আমরা রওয়ানা হয়ে তাবূকে এসে উপস্থিত হলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সাবধান! আজ রাতে ব্যাপক ঝড় হবে। অতএব তোমাদের কেউই যেন দাঁড়িয়ে না থাকে। আর যার সাথে উট রয়েছে, সে যেন তাকে শক্ত করে বেঁধে রাখে।রাতে প্রচণ্ড ঝড় হলো। এক লোক দাঁড়িয়ে গেলে ঝড় তাকে উড়িয়ে ‘ত্বাঈ’ পাহাড়ে নিয়ে নিক্ষেপ করল। অতঃপর আমরা ফেরার পথে ওয়াদিউল কুরায় এসে পৌঁছলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) উক্ত মহিলাকে প্রশ্ন করলেন, তোমাদের বাগানে কি পরিমাণ ফল উৎপন্ন হয়েছে? সে বলল, ‘দশ ওয়াসাক্ব'।
সহীহ: বুখারী ১৪৮১, মুসলিম ১১-(১৩৯২), আস সুনানুল কুবরা লিল বায়হাকী ৭৬৮৬, মুসনাদে বাযার ৩৭২২।
