২৯/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯১৬-[৪৯] - মিসর বিজয় ও সদ্ব্যবহারের নির্দেশ

মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)

মিসর বিজয়ের আগাম খবর ও সদ্ব্যবহারের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯১৬-[৪৯]

وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ سَتَفْتَحُونَ مِصْرَ وَهِيَ أَرْضٌ يُسَمَّى فِيهَا الْقِيرَاطُ فَإِذَا فَتَحْتُمُوهَا فَأَحْسِنُوا إِلَى أَهْلِهَا فَإِنَّ لَهَا ذِمَّةً وَرَحِمًا أَوْ قَالَ: ذِمَّةً وَصِهْرًا فَإِذَا رَأَيْتُمْ رَجُلَيْنِ يَخْتَصِمَانِ فِي مَوْضِعِ لَبِنَةٍ فَاخْرُجْ مِنْهَا. قَالَ: فَرَأَيْتُ عَبْدَ الرَّحْمَن بن شُرَحْبِيل بن حَسَنَة وأخاه يَخْتَصِمَانِ فِي مَوْضِعِ لَبِنَةٍ فَخَرَجْتُ مِنْهَا.رَوَاهُ مُسلم رواہ مسلم (227، 226 / 2543)، (6493 و 6494) ۔ (صَحِيح)

আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : অদূর ভবিষ্যতে তোমরা নিশ্চয় মিসর জয় করবে। তা এমন একটি দেশ যেখানে ক্বীরাত্ব (আঞ্চলিক মুদ্রার নাম) ব্যবহার হয়ে থাকে। তোমরা যখন তা জয় করবে, তখন সেখানকার অধিবাসীদের সাথে সদ্ব্যবহার করবে। কেননা তাদের সাথে সৌহার্দ ও আত্মীয়তার অথবা বলেছেন, সৌহার্দ ও শ্বশুরাত্মীয়তার সম্পর্ক রয়েছে। আর যখন দেখবে, দুই লোক একটি ইটের জায়গা নিয়ে পরস্পর বিবাদ করছে তখন তুমি সে স্থান হতে সরে পড়বে। আবূ যার (রাঃ) বলেন, অতঃপর আমি ‘আবদুর রহমান ইবনু শুরাহবিল ইবনু হাসানাহ্ ও তার ভাই (রবীআহ্-কে) একটি ইটের স্থান নিয়ে পরস্পর ঝগড়া করতে দেখতে পাই, তখন আমি সেখান থেকে বের হয়ে আসি।

সহীহ: মুসলিম ২২৭-(২৫৪৩), মুসনাদে আহমাদ ২১৫৬০।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯১৬-[৪৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মিসর বিজয়ের আগাম খবর, সেখানকার মানুষের অধিকার এবং বিবাদ থেকে দূরে থাকার শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বললেন, তোমরা মিসর জয় করবে; সেটি এমন দেশ যেখানে ক্বীরাত ব্যবহার হয়। এরপর তিনি নির্দেশ দিলেন, যখন তোমরা মিসর জয় করবে, তখন তার অধিবাসীদের সঙ্গে সদ্ব্যবহার করবে। কারণ তাদের সঙ্গে সৌহার্দ ও আত্মীয়তার, অথবা সৌহার্দ ও শ্বশুরাত্মীয়তার সম্পর্ক আছে। তারপর তিনি বললেন, যখন দেখবে দুই ব্যক্তি একটি ইটের জায়গা নিয়ে ঝগড়া করছে, তখন সেখান থেকে বের হয়ে যাবে। আবূ যার রাযি. পরে এমন ঝগড়া দেখলে সেই নির্দেশ অনুযায়ী সরে যান। হাদিসটি বিজয়ের পর অহংকার নয়, বরং ভালো আচরণ ও ঝগড়া থেকে বাঁচার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্য এলাকার মানুষ জয় বা ক্ষমতার পরও ভালো আচরণের অধিকার রাখে।
  • বিবাদ দেখলে অকারণ জড়ানো থেকে দূরে থাকা নিরাপদ হতে পারে।
  • নবী صلى الله عليه وسلم-এর কথাকে সাহাবীরা বাস্তব জীবনে অনুসরণ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন