২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৩০-[৬৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৩০-[৬৩]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قا ل: «إِنَّكُمْ مَنْصُورُونَ وَمُصِيبُونَ وَمَفْتُوحٌ لَكُمْ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَتَّقِ اللَّهَ وَلْيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَلْيَنْهَ عَن الْمُنكر» . رَوَاهُ أَبُو دَاوُد صحیح ، رواہ ابوداؤد (5118 مختصرًا جدًا ولم یذکر ھذا اللفظ و سندہ صحیح) [و ابوداؤد الطیالسی (337) و الترمذی (2257)] ۔ (صَحِيح)
ইবনু মাস্'উদ (রাঃ) রসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : তোমাদেরকে (আল্লাহর পক্ষ হতে) সাহায্য করা হবে। তোমরা (শত্রুদের) অনেক সম্পদ লাভ করবে এবং তোমাদের জন্য (বহু শহর ও দেশ) বিজিত হবে। অতএব তোমাদের যে কেউ সেই সময়টি পাবে, সে যেন আল্লাহকে ভয় করে চলে, লোকেদেরকে ভালো কাজের দিকে ডাকে এবং মন্দকাজ হতে নিষেধ করে।
সহীহ: তিরমিযী ২২৫৭, সিলসিলাতুস্ সহীহাহু ১৩৮৩, মুসনাদে বাযার ২০১১, আবূ ইয়া'লা ৫৩০৪, সহীহ ইবনু হিব্বান ৪৮০৪, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৯৮২৮, হিলইয়াতুল আওলিয়া ৭/১০২।
