২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৩১-[৬৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৩১-[৬৪]
وَعَن جَابر بِأَن يَهُودِيَّةً مِنْ أَهْلِ خَيْبَرَ سَمَّتْ شَاةً مَصْلِيَّةً ثُمَّ أَهْدَتْهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الذِّرَاعَ فَأَكَلَ مِنْهَا وَأَكَلَ رَهْطٌ مِنْ أَصْحَابِهِ مَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْفَعُوا أَيْدِيَكُمْ وَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ فَدَعَاهَا فَقَالَ سممتِ هَذِهِ الشَّاةَ فَقَالَتْ مَنْ أَخْبَرَكَ قَالَ أَخْبَرَتْنِي هَذِه فِي يَدي للذِّراع قَالَت نعم قَالَت قلت إِن كَانَ نَبيا فَلَنْ يضرّهُ وَإِنْ لَمْ يَكُنْ نَبِيًّا اسْتَرَحْنَا مِنْهُ فَعَفَا عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يُعَاقِبهَا وَتُوفِّي بعض أَصْحَابُهُ الَّذِينَ أَكَلُوا مِنَ الشَّاةِ وَاحْتَجَمَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كَاهِلِهِ مِنْ أَجْلِ الَّذِي أَكَلَ مِنَ الشَّاةِ حَجَمَهُ أَبُو هِنْدٍ بِالْقَرْنِ وَالشَّفْرَةِ وَهُوَ مَوْلًى لِبَنِي بَيَاضَةَ مِنَ الْأَنْصَارِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ اسنادہ ضعیف ، رواہ ابوداؤد (4510) و الدارمی (1 / 33 ح 69) ۔ * الزھری عن جابر : منقطع ’’ لم یسمع منہ ‘‘ انظر تحفۃ الاشراف (2 / 356) ۔ (ضَعِيف)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি খায়বার এলাকায় এক ইয়াহুদী মহিলা বকরির গোশতের ভুনা মধ্যে বিষ মিশ্রিত করে রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য হাদিয়্যাহ্ পেশ করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার বাহু হতে কিছু অংশ খেলেন এবং তাঁর কতিপয় সাহাবীও তাঁর সাথে খেলেন। অতঃপর (গোশত মুখে তুলেই) তিনি (ﷺ) সহাবীগণকে বললেন, খাদ্য হতে তোমরা হাত গুটিয়ে নাও এবং উক্ত ইয়াহুদী মহিলাকে ডেকে পাঠালেন, (সে আসলে) তিনি (ﷺ) তাকে প্রশ্ন করলেন, তুমি বকরির এ গোশতে বিষ মিশ্রিত করেছ? সে বলল, আপনাকে কে বলেছে? তিনি (ﷺ) বললেন, আমার হাতের এই বাহুর গোশতই বলেছে।তখন মহিলাটি বলল, হ্যাঁ, আমি এতে বিষ মিশিয়েছি। আর তা এ উদ্দেশেই করেছি, যদি আপনি প্রকৃতই নবী হন, তাহলে তা (বিষ) আপনার কোন ক্ষতি করতে পারবে না। আর যদি নবীই না হয়ে থাকেন, তাহলে তার থেকে আমরা শান্তি লাভ করব। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে কোন প্রকারে শাস্তি দিলেন না।আর তাঁর ঐ সমস্ত সহাবীগণ মৃত্যুবরণ করলেন, যাঁরা উক্ত বকরি হতে খেয়েছিলেন। (বর্ণনাকারী বলেন,) আর উক্ত গোশতের কিছু অংশ খাওয়ার কারণে রাসূলুল্লাহ (ﷺ) দুই কাঁধের মাঝখানে শিঙ্গা লাগিয়েছেন। আনসারের বায়াযাহ্ গোত্রের আযাদকৃত গোলাম আবূ হিন্দ শিং ও চাকু দ্বারা নবী (ﷺ) এর কাঁধে শিঙ্গা লাগিয়েছিল।
যঈফ: আবূ দাউদ ৪৫১০, দারিমী ৬৮, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১৬৪৩০। সনদ য'ঈফ, সানাদে বিচ্ছিন্নতা আছে, যুহরী জাযির (রাঃ) থেকে শোনেননি।
