২৯/৯. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৫৬-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৫৬-[১]
عَن الْبَراء قَالَ: أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَابْنُ أُمِّ مَكْتُومٍ فَجَعَلَا يُقْرِآنِنَا الْقُرْآنَ ثُمَّ جَاءَ عَمَّارٌ وَبِلَالٌ وَسَعْدٌ ثُمَّ جَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي عِشْرِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْتُ أَهْلَ الْمَدِينَةِ فَرِحُوا بِشَيْءٍ فَرَحَهُمْ بِهِ حَتَّى رَأَيْتُ الْوَلَائِدَ وَالصِّبْيَانَ يَقُولُونَ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَاءَ فَمَا جَاءَ حَتَّى قرأتُ: [سبِّح اسْم ربِّك الْأَعْلَى] فِي سُوَرٍ مِثْلِهَا مِنَ الْمُفَصَّلِ. رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (4941) ۔ (صَحِيح)
বারা' (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সহাবীদের মাঝে সর্বপ্রথম যারা হিজরত করে মাদীনায় আমাদের কাছে এসেছিলেন, তাঁরা হলেন মুস্‘আব ইবনু ‘উমায়র এবং (আবদুল্লাহ) ইবনু উম্মু মাকতূম (রাঃ)। তাঁরা দু'জন এসেই আমাদেরকে কুরআন মাজীদ শিক্ষা দিতে আরম্ভ করলেন।এরপর আসলেন ‘আম্মার, বিলাল ও সা'দ (রাঃ)।তারপর আসলেন উমর ইবনুল খত্ত্বাব (রাঃ) যিনি নবী (ﷺ)-এর বিশজন সহাবীগণের অন্তর্ভুক্ত।অতঃপর (সর্বশেষ) আসলেন নবী (ﷺ)। নবী (ﷺ)-এর আগমনে আমি মাদীনাবাসীকে এত বেশি খুশি হতে দেখেছি যে, অন্য কোন জিনিসে তাদেরকে ততটা আনন্দিত হতে আর কখনো দেখিনি। এমনকি আমি দেখেছি, মাদীনার ছোট ছোট মেয়ে এবং ছেলেরা পর্যন্ত খুশিতে বলতে লাগল, ইনিই তা সেই আল্লাহর রাসূল (ﷺ), যিনি আমাদের মাঝে আগমন করেছেন। বারা' (রাঃ) বলেন, তিনি আসার আগেই আমি “সাব্বিহিসমা রব্বিকাল আ'লা-” (সূরা আ'লা-) ও অনুরূপ আরো কতিপয় ছোট ছোট সূরাহ্ শিখে ফেলেছিলাম।
সহীহ: বুখারী ৪৯৪১, মুসনাদে আহমাদ ১৮৫৩৫, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১৬৬৬, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৫৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৮১৯৪।
