২৯/৯. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৫৭-[২] - দুনিয়ার বদলে আল্লাহর কাছে যা আছে

রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

দুনিয়ার বদলে আল্লাহর কাছে যা আছে: আবূ বাকর রাঃ-এর বুঝ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯৫৭-[২]

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: «إِنَّ عَبْدًا خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا مَا شَاءَ وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَهُ». فَبَكَى أَبُو بَكْرٍ قَالَ: فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتنَا فعجبنا لَهُ فَقَالَ النَّاس: نظرُوا إِلَى هَذَا الشَّيْخِ يُخْبِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَبْدٍ خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ وَهُوَ يَقُولُ: فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْمُخَير وَكَانَ أَبُو بكر هُوَ أعلمنَا. مُتَّفق عَلَيْهِ متفق علیہ، رواہ البخاری (3904) و مسلم (2 / 2382)، (6170) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) (তাঁর অন্তিমকালে) মিম্বারের উপর বসে বললেন, আল্লাহ তা'আলা তাঁর কোন বান্দাকে দুনিয়ার ভোগ-বিলাস ও আল্লাহ কাছে রক্ষিত নি‘আমাত, এ দু'টির মধ্যে ইখতিয়ার দিয়েছেন। তখন ঐ বান্দা আল্লাহর নিকট (রক্ষিত) নি‘আমাতকে পছন্দ করেছেন। (রাবী বলেন,) এ কথা শুনে আবূ বাক্র সিদ্দীক্ব (রাঃ) কাঁদতে লাগলেন এবং বললেন, আমাদের পিতা ও মাতাকে আপনার জন্য উৎসর্গ করলাম।রাবী বলেন, আমরা অবাক হলাম এবং লোকেরা বলতে লাগল, এই বৃদ্ধের প্রতি দৃষ্টি দাও, রাসূলুল্লাহ (ﷺ) তো কোন একজন বান্দা সম্পর্কে খবর দিচ্ছেন যে, তাকে দুনিয়ার ভোগ-বিলাস অথবা আল্লাহর কাছে রক্ষিত নি'আমাত- এ দু'টি জিনিসের মধ্যে যে কোন একটি গ্রহণ করার ইখতিয়ার দিয়েছেন আর এ লোক বলছেন, আমরা আমাদের পিতামাতাকে আপনার ওপর কুরবান করছি। (রাবী বলেন,) আর পরে আমরা বুঝতে পারলাম, সে ইচ্ছাস্বাধীনতা বান্দা ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) আর আবূ বাক্র সিদ্দীক্ব (রাঃ) ছিলেন আমাদের সকলের তুলনায় অধিক জ্ঞানী।

সহীহ: বুখারী ৩৯০৪, মুসলিম ২-(২৩৮২), তিরমিযী ৩৬৬০, সহীহ ইবনু হিব্বান ৬৫৯৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৫৭-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মিম্বারে বসে বললেন, আল্লাহ তাঁর এক বান্দাকে দুনিয়ার ভোগ-বিলাস এবং আল্লাহর কাছে থাকা নেয়ামতের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। সেই বান্দা আল্লাহর কাছে যা আছে, সেটিকেই পছন্দ করেছেন। কথা শুনে আবূ বাকর রাঃ কাঁদতে লাগলেন এবং বললেন, আমাদের পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক। অন্যরা প্রথমে তাঁর কান্নার কারণ বুঝতে পারেননি। পরে জানা গেল, সেই ইখতিয়ারপ্রাপ্ত বান্দা ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ صلى الله عليه وسلم। আবূ বাকর রাঃ বিষয়টি সবার আগে বুঝেছিলেন। এই হাদিসে আখিরাতের মর্যাদা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং আবূ বাকর রাঃ-এর গভীর জ্ঞান প্রকাশ পেয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর কাছে যা আছে, তা দুনিয়ার ভোগ-বিলাসের চেয়ে উত্তম।
  • আবূ বাকর রাঃ নবী صلى الله عليه وسلم-এর ইঙ্গিত গভীরভাবে বুঝেছিলেন।
  • নবী صلى الله عليه وسلم-এর শেষ সময়ের কথায় সাহাবীদের ভালোবাসা প্রকাশ পেয়েছে।
  • দুনিয়ার মোহের বদলে আখিরাতের দিকে মন দেওয়া উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন