৪/৩. অধ্যায়ঃ
সালাতের ফজিলত - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে সালাতের ফাযীলাত সংক্রান্ত আলোচনা এসেছে। ইবনে হাজার বলেন, ফাযা-য়িলিস সলা-হ্ এর অর্থ হলো, যে সকল বিষয় সালাতের সাওয়াবকে পূর্ণতা দান করে।
মিশকাতুল মাসাবিহ : ৬৩১-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬৩১-[৮]
عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا يَغْلِبَنَّكُمُ الْأَعْرَابُ عَلَى اسْمِ صَلَاتِكُمُ الْمَغْرِبَ قَالَ وَتَقُوْلُ الْاَعْرَابُ هِىَ الْعِشَاءِ. رَوَاهُ مُسْلِمٌ
(‘আবদুল্লাহ) ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বেদুইনরা যেন তোমাদের মাগরিবের সালাতের নামকরণে তোমাদের উপর বিজয়ী হতে না পারে। বর্ণনাকারী বলেন, বেদুইনরা এ সালাতকে ‘ইশা বলত। [১]
[১] সহীহ : বুখারী ৫৬৩, আহমাদ ৫/৫৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭৩৬।
