৪/১০. অধ্যায়ঃ

সালাতের নিয়ম-কানুন - প্রথম অনুচ্ছেদ

صِفَةُ الصَّلَاةِএর অর্থ সালাতের গুণাগুন, বৈশিষ্ট্য, বিবরণ, বর্ণনা ইত্যাদি। এখানে উদ্দেশ্য হলো সালাতের যাবতীয় বিধি-বিধান। যেমন আরকাম, আহকাম, সুন্নাত, মুসতাহাব, ওয়াজিব ইত্যাদি। ইমাম ইবনু হুমাম এর মতেصِفَةٌওوَصْفٌএর মধ্যে অর্থের কোন ব্যবধান নেই। তবে এখানেوَصْفٌএর মর্মার্থ হলো সালাতের প্রকৃত কাজ-কর্ম যেমন ক্বিয়াম (কিয়াম), রুকূ’, সিজদা্ (সিজদা/সেজদা) ইত্যাদি অধ্যায়ে আলোচিত হবে।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৯৬-[৭]

وَعَنْهُ أَنَّه رَأَى النَّبِيَّ ﷺ يُصَلِّىْ فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلَاتِه لَمْ يَنْهَضْ حَتّى يَسْتَوِيَ قَاعِدًا. رَوَاهُ الْبُخَارِيُّ

মালিক ইবনু হুওয়াইরিস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ) - কে সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করতে দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় রাক্‘আতে সিজদা হতে উঠে দাঁড়াবার আগে কিছুক্ষণ সোজা হয়ে বসতেন। (বুখারী)[১]

[১] সহীহ : বুখারী ৮২৩, আবূ দাঊদ ৮৪৪, নাসায়ী ১১৫২, তিরমিযী ২৮৭, সহীহ ইবনু হিব্বান ১৯৩৪, সহীহ আল জামি‘ ৪৭৭৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন