৪/১০. অধ্যায়ঃ
সালাতের নিয়ম-কানুন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮১১-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮১১-[২২]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ صَلّى بِنَا رَسُولُ اللهِ ﷺ الظُّهْرَ وَفِي مُؤَخَّرِ الصُّفُوفِ رَجُلٌ فَأَسَاءَ الصَّلَاةَ فَلَمَّا سَلَّمَ نَادَاهُ رَسُولُ اللهِ ﷺ يَا فُلَانُ أَلاَ تَتَّقِي اللّهَ أَلاَ تَرى كَيْفَ تُصَلِّي إِنَّكُمْ تَرَوْنَ أَنَّه يَخْفى عَلَيَّ شَيْءٌ مِمَّا تَصْنَعُونَ وَاللهِ إِنِّي لَارى مِنْ خَلْفِي كَمَا أَرى مِنْ بَيْنِ يَدَيَّ. رَوَاهُ أَحْمَد
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের যুহরের সালাত আদায় করালেন। এক ব্যক্তি সর্বশেষ পিছনের সারিতে ছিল। সালাত খারাপভাবে আদায় করছিল। সে সালাতের সালাম ফিরাবার পর নবী (ﷺ) তাকে ডাকলেন, ও বললেন, হে অমুক! তুমি কি আল্লাহকে ভয় করছ না? তুমি কি জান না তুমি কিভাবে সালাত আদায় করছ? তোমরা মনে কর, তোমরা যা কর তা আমি দেখি না। আল্লাহর কসম! নিশ্চয় আমি দেখি আমার পিছনের দিকে, যেভাবে আমি দেখি আমার সামনের দিকে। [১]
[১] সহীহ : মুসনাদে আহমাদ ৯৫০৪। যদিও এর সানাদে মুহাম্মাদ ইবনু ইসহাক মুদাল্লিস রাবী রয়েছে যে ‘আন্‘আনা সূত্রে হাদীস বর্ণনা করে, কিন্তু হাদীসটির সহীহ বুখারী মুসলিমে শাহিদ বর্ণনা রয়েছে।
