৪/১১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৮১২-[১] - তাকবিরের পর গুনাহ মাফের দোয়া
তাকবীরে তাহরিমার পর যা পড়তে হয় - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে তাকবীরের পর সানা পড়ার বর্ণনা এসেছে। যাকে দু‘আয়ে ইফতিতাহ্ বা ইস্তিফতাহ্ বলা হয়। তাকবীরের পর বলতে তাকবীরে তাহরীমা অর্থাৎ- সালাত (সালাত/নামায/নামাজ) শুরুর তাকবীরকে বুঝানো হয়েছে।
তাকবিরের পর নবীজির ইস্তিফতাহ দোয়া
মিশকাতুল মাসাবীহ : ৮১২-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৮১২-[১]
عن أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ الْقِرَاءَةِ إِسْكَاتَةً فَقُلْتُ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللهِ إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ أَقُولُ اللّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللّهُمَّ نَقِّنِي مِنْ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّنَسِ اللّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ. مُتَّفَقٌ عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাকবিরে তাহরীমার পরে ক্বিরাআত শুরু করার আগে কিছু সময় চুপ থাকতেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল। আমার পিতা-মাতা আপনার প্রতি কুরবান হোন। আপনি তাকবির ও ক্বিরাআতের মধ্যবর্তী সময় চুপ থাকেন তাতে কি বলেন? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি বলি, “হে আল্লাহ! আমি ও আমার গুনাহসমূহের মধ্যে দূরত্ব করে দাও, যেভাবে তুমি দূরত্ব করে দিয়েছ মাশরিক ও মাগরিবের মধ্যে। হে আল্লাহ! তুমি আমাকে পরিষ্কার-পরিচ্ছন্ন কর গুনাহ হতে, যেভাবে পরিষ্কার করা হয় সাদা কাপড়কে ময়লা হতে। হে আল্লাহ! তুমি পানি, বরফ ও মুষলধারে বৃষ্টি দিয়ে আমার গুনাহসমূহকে ধুয়ে ফেল।” [১]
[১] সহীহ : বুখারী ৭৪৪, মুসলিম ৫৯৮, আবূ দাঊদ ৭৮১, নাসায়ী ৬০, ইবনু মাজাহ্ ৮০৫, আহমাদ ৭১৬৪, দারেমী ১২৮০, সহীহ ইবনু হিব্বান ১৭৭৫।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৮১২-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকবিরে তাহরীমার পরে কিরাআত শুরু করার আগে কিছু সময় চুপ থাকতেন। তিনি জানতে চান, এই নীরবতায় নবীজি কী বলেন। নবীজি জানান, তিনি আল্লাহর কাছে দোয়া করেন—তাঁর ও তাঁর গুনাহের মধ্যে এমন দূরত্ব করে দিতে, যেমন পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব; তাঁকে গুনাহ থেকে পরিষ্কার করতে, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়; এবং পানি, বরফ ও শিলাবৃষ্টি দিয়ে গুনাহ ধুয়ে দিতে। এই হাদিস ইস্তিফতাহ দোয়া, সালাতের শুরুতে ক্ষমা চাওয়া, গুনাহ থেকে পবিত্রতা এবং কিরাআতের আগে মনকে আল্লাহর দিকে ফেরানোর শিক্ষা দেয়। ভাষাটি গভীর হলেও অর্থ সহজ—বান্দা সালাত শুরু করে ক্ষমা ও পবিত্রতার দরজা দিয়ে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের শুরুতে গুনাহ থেকে পবিত্রতার দোয়া করা বর্ণিত হয়েছে।
- তাকবির ও কিরাআতের মাঝে নবীজির নীরবতা ছিল দোয়ার সময়।
- আল্লাহর কাছে গুনাহ দূর করার আবেদন করা বান্দার বিনয় প্রকাশ করে।
- সালাতের শুরুতে মনকে আল্লাহর দিকে ফেরানো উচিত।
