৪/১১. অধ্যায়ঃ
তাকবীরে তাহরিমার পর যা পড়তে হয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮১৫-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮১৫-[৪]
عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالى جَدُّكَ وَلَا إِلهَ غَيْرُكَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وابو دَاؤُدَ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সালাত শুরু করার (তাকবীর তাহরীমার) পর এ দুইআ পাঠ করতেন, “সুবহা-নাকা আল্ল-হুমা ওয়া বিহাম্দিকা ওয়া তাবা-রাকাস্মুকা ওয়া তা’আলা- যাদ্দুকা ওয়ালা- ইলা-হা গায়রুকা” – (অর্থাৎ- হে আল্লাহ! তুমি পূত পবিত্র। তোমার পূত পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করার সাথে সাথে আমরা আরও বলছি, তুমি খুবই বারাকাতপূর্ণ। তোমার শান অনেক ঊর্ধ্বে। তুমি ছাড়া কোন মা’বূদ নেই।) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৭৭৬, তিরমিযী ২৪৩, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ২৯৯৬।
