৪/১২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৪১-[২০] - ঈদের সালাতে সূরা ক্বাফ ও কামার
সালাতে কিরাআতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ঈদের সালাতে সূরা ক্বাফ ও কামার পাঠের সুন্নাহ
মিশকাতুল মাসাবীহ : ৮৪১-[২০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৮৪১-[২০]
وَعَنْ عُبَيْدِ اللهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَا كَانَ يَقْرَأُ بِه رَسُولُ اللهِ ﷺ فِي الْأَضْحى وَالْفِطْرِ فَقَالَ كَانَ يَقْرَأُ فِيهِمَا بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ وَاقْتَرَبَتْ السَّاعَةُ. رَوَاهُ مُسْلِمٌ
আবূ ওয়াকিদ আল-লাইসী (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) আবূ ওয়াকিদ আল্ লায়সী (রাঃ)-কে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ (ﷺ) দুই ঈদের সালাতে কি পাঠ করতেন? রাবী বলেন, তিনি উভয় ঈদের সালাতে “ক্বাফ ওয়াল কুরা-আনিল মাজীদ” (সূরা ক্বাফ) ও “ইক্বতারাবাতিস সা-‘আহ” (সূরা আল কামার) তিলাওয়াত করতেন। [১]
[১] সহীহ : মুসলিম ৮৯১, আবূ দাঊদ ১১৫৪, তিরমিযী ৫৩৪, সহীহ ইবনু হিব্বান ২৮২০। হাদীসের রাবী ‘উবায়দুল্লাহ হলেন ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উত্ববাহ্ আল্ হুজালী আল্ মাদানী, সাতজন ফকীহদের মধ্যে অন্যতম যিনি ৯৯ হিঃ মৃত্যুবরণ করেন। তিনি ‘উমার (রাঃ) হতে এ হাদীসটি মুরসাল সূত্রে বর্ণনা করেছেন। কারণ তিনি ‘উমার (রাঃ)-এর সাক্ষাৎ লাভ করেননি। তবে মুসলিম-এর অপর একটি বর্ণনায় হাদীসটি ‘উবায়দুল্লাহ আবূ ওয়াক্বিদ আল্ লায়সী এর থেকে বর্ণনা করেছেন। অতএব হাদীসটি এ দৃষ্টিকোণ থেকে মুত্তাসিল এবং সহীহ।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৪১-[২০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর ইবনুল খাত্তাব (রাঃ) আবূ ওয়াকিদ আল লায়সী (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুই ঈদের সালাতে কী পাঠ করতেন। উত্তরে তিনি জানান, নবীজি صلى الله عليه وسلم ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাতে সূরা ক্বাফ এবং সূরা আল কামার তিলাওয়াত করতেন। এখানে মূল শিক্ষা হলো, ঈদের সালাতে কিরাআত শুধু ছোট সূরার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং নবীজি صلى الله عليه وسلم কখনো এমন সূরা পাঠ করতেন, যেখানে কুরআনের গভীর সতর্কতা, আখিরাতের কথা ও ঈমানের ডাক আছে। তাই ঈদের সালাতের কিরাআত সম্পর্কে জানতে হলে এই হাদিস একটি গুরুত্বপূর্ণ দিক দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি صلى الله عليه وسلم দুই ঈদের সালাতে সূরা ক্বাফ ও সূরা কামার তিলাওয়াত করতেন।
- ঈদের সালাতে কিরাআত ছিল মনোযোগ জাগানো ও কুরআনভিত্তিক।
- সাহাবিরা নবীজি صلى الله عليه وسلم-এর সালাতের পদ্ধতি জানতে আগ্রহী ছিলেন।
- ঈদের সালাতের সুন্নাহ জানতে নির্ভরযোগ্য বর্ণনা অনুসরণ করা দরকার।
