৪/১২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৪৯-[২৮] - জুমুয়ার রাতে মাগরিবে কাফিরুন ইখলাস
সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
জুমুয়ার রাতে মাগরিবে সূরা কাফিরুন ও ইখলাস
মিশকাতুল মাসাবীহ : ৮৪৯-[২৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৮৪৯-[২৮]
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةََ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَقْرَاُ فِىْ صَلَاةِ الْمَغْرِبِ لَيْلَةَ الْجُمُعَةِ ﴿قُلْ يَاَيُّهَا الْكَافِرُوْنَ﴾ وَ ﴿قْلْ هُوَ اللهُ اَحَدٌ﴾. رَوَاهُ فِىْ شَرْحِ السُّنَّةِ
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) জুমার দিন রাতে (অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে) মাগরিবের সালাতে “কুল ইয়া-আইউহাল কা-ফিরুন” (সূরা আল কাফিরুন) ও “কুল হুওয়াল্ল-হু আহাদ” (সূরা ইখলাস) পাঠ করতেন। এ হাদীসটি শারহে সুন্নায় বর্ণিত হয়েছে। [১]
[১] খুবই দুর্বল : ইবনু হিব্বান ১৮৪১, য‘ঈফাহ্ ৫৫৯। ইমাম বায়হাক্বী (রহঃ) হাদীসটি সা‘ঈদ ইবনু সিমাল ইবনু হারব তার পিতা হতে এ সূত্রে বর্ণনা করে বলেনঃ আমি হাদীসটি জাবির ইবনু সামুরাহ্ থেকে বর্ণিত বলেই জানি। অতঃপর তিনি হাদীসটি উল্লেখ করেন। ইবনু হিব্বান বলেনঃ মাহফূজ হলো যেমাক থেকে অর্থাৎ- সঠিক হলো হাদীসটি মুরসাল যাতে জাবির (রাঃ)-এর উল্লেখ নেই। আর তিনি (ইবনু হিব্বান) যার কথা উল্লেখ করেছেন তিনি এ সা‘ঈদ। আর ইবনু হিব্বান যদিও তাকে বিশ্বস্ত বলেছেন কিন্তু আবূ হাতিম তাকে মাতরূকুল হাদীস বলেছেন। আর হাফিয ইবনু হাজার আবূ হাতিম-এর কথার উপর নির্ভর করেছেন বা তার কথা সমর্থন করেছেন এবং তিনি ফাতহুল বারীতে বলেছেনঃ মাহফূজ হলো রসূল (ﷺ) এ দুটি সূরা মাগরিবের সুন্নাতে পড়েছেন। আলবানী (রহঃ) বলেনঃ আবূ দাঊদ ও অন্যান্যরা হাদীসটি ইবনু ‘উমার থেকে সহীহ সানাদে বর্ণনা করেছেন।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৪৯-[২৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, নবীজি صلى الله عليه وسلم জুমুয়ার দিন রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে, মাগরিবের সালাতে সূরা আল কাফিরুন ও সূরা আল ইখলাস পাঠ করতেন। বর্ণনায় এটি শারহে সুন্নায় উল্লেখিত হয়েছে। এখানে মূল বিষয় হলো নির্দিষ্ট সময়ের মাগরিব সালাতে নির্দিষ্ট দুইটি সূরা পাঠের কথা। সূরা কাফিরুন ও সূরা ইখলাস দুইটিই তাওহীদের পরিষ্কার বার্তা বহন করে। তবে এই হাদিসের ব্যাখ্যায় শুধু পাঠে যতটুকু আছে, ততটুকুই বলা উচিত। তাই জুমুয়ার রাতের মাগরিব, সূরা কাফিরুন, সূরা ইখলাস—এসব বিষয়ে এটি একটি আলোচিত বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জুমুয়ার রাতের মাগরিবে সূরা কাফিরুন ও ইখলাস পাঠের বর্ণনা এসেছে।
- নবীজি صلى الله عليه وسلم সালাতে নির্দিষ্ট সূরা পাঠ করেছেন বলে সাহাবিরা জানিয়েছেন।
- সূরা কাফিরুন ও ইখলাস সালাতে বারবার পড়া হয়েছে এমন বর্ণনা আছে।
- বর্ণনার সীমা মেনে ব্যাখ্যা করা উচিত।
