৪/১২. অধ্যায়ঃ
সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৫১-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৫১-[৩০]
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ مَا أُحْصِي مَا سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَفِي الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ بِـ ﴿قُلْ يَا أَيُّهَا الْكَافِرُوْنَ﴾ وَ ﴿قُلْ هُوَ اللّهُ أَحَدٌ﴾. رَوَاهُ التِّرْمِذِيُّ
‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি গুনে শেষ করতে পারবো না যে, আমি কত বার রাসূলুল্লাহ (ﷺ)-কে মাগরিবের সালাতের পরের ও ফাজ্রের সালাতের আগের দুই (রাক’আতে) সুন্নাতে “কুল ইয়া-আইউহাল কা-ফিরুন” (সূরা আল কা-ফিরূন) ও “কুল হুওয়াল্ল-হু আহাদ” (সূরা ইখলাস) তিলাওয়াত করতে শুনেছি। [১]
[১] হাসান সহীহ : তিরমিযী ৪৩১, ইবনু মাজাহ্ ৮৩৩। দারাকুত্বনী বলেনঃ এর সানাদে কতিপয় রাবী ভুল করেছেন।
