৪/১২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৫৫-[৩৪] - জেহরী সালাতে ইমামের পেছনে চুপ থাকা

সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

জেহরী সালাতে ইমামের কিরাআত শুনে চুপ থাকা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৮৫৫-[৩৪]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ انْصَرَفَ مِنْ صَلَاةٍ جَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ فَقَالَ هَلْ قَرَأَ مَعِي أَحَدٌ مِنْكُمْ آنِفًا فَقَالَ رَجُلٌ نَعَمْ يَا رَسُوْلَ اللهِ قَالَ إِنِّي أَقُولُ مَالِي أُنَازَعُ الْقُرْآنَ قَالَ فَانْتَهَى النَّاسُ عَنْ الْقِرَاءَةِ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ فِيْمَا جَهَرَ فِيْهِ بِالْقِرَاءَةِ مِنَ الصَّلَوَاتِ حِيْنَ سَمِعُوْا ذلِكَ مِنْ رَسُوْلِ اللهِ ﷺ. رَوَاهُ مَالِكٌ وأَحْمَدُ وَاَبُوْ دَاؤُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِـيُِّ وَرَوَى ابْنُ مَاجَةَ نَحْوَه

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জেহরী সালাত অর্থাৎ শব্দ করে ক্বিরাআত পড়া সালাত শেষ করে সালাত আদায়কারীদের দিকে ফিরে বললেন, তোমাদের কেউ কি এখন আমার সাথে ক্বিরাআত তিলাওয়াত করেছ? এক ব্যক্তি বলল, হাঁ, হে আল্লাহর রাসূল (আমি পড়েছি)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাই তো, আমি সালাতে মনে মনে বলছিলাম, কি হল, আমি ক্বিরাআত পাঠ করতে আটকিয়ে যাচ্ছি কেন? আবূ হুরায়রা‌ (রাঃ) বলেন, রাসূলের এ কথা শুনার পর লোকেরা রাসূলের পেছনে জেহরী সালাতে ক্বিরাআত পাঠ বন্ধ করে দিয়েছিল। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৮২৬, তিরমিযী ৩১২, নাসায়ী ৯১৯, মালিক ২৮৬, আহমাদ ৮০০৭, ইবনু মাজাহ ৮৪৮। হাদীসটি আবূ হাতিম আর্ রযী, ইবনু হিব্বান এবং ইবনুল ক্বইয়্যিম আল্ জাওযী (রহঃ) সহীহ বলেছেন। কেউ কেউ দাবী করেছেন যে, فَانْتَهَى النَّاسُ... إلى أخره অংশটুকু সাহাবী আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর উক্তি যা হাদীসে প্রবেশ করানো হয়েছে। তবে এ দাবীর স্বপক্ষে কোন শক্তিশালী দলীল নেই। এমনকি ইবনুল ক্বইয়্যিম (রহঃ) এ কথাটি প্রত্যাখ্যান করেছেন। আর বায়হাক্বীতে শাহিদ বর্ণনাও রয়েছে যা ইমাম সুয়ূত্বী (রহঃ)-ও বর্ণনা করেছেন।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৫৫-[৩৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এমন এক সালাত শেষ করলেন যেখানে তিনি সশব্দে কিরাআত করেছিলেন। সালাত শেষে তিনি লোকদের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ কি এখন আমার সঙ্গে কিরাআত করেছিল? একজন ব্যক্তি বললেন, হ্যাঁ। তখন নবীজি صلى الله عليه وسلم বললেন, তাই তো আমি মনে মনে বলছিলাম, কী হলো, কিরাআত পাঠ করতে আমি যেন আটকে যাচ্ছি কেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, এই কথা শোনার পর লোকেরা জেহরী সালাতে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর পেছনে কিরাআত পাঠ বন্ধ করে দেন। এই বর্ণনায় ইমামের কিরাআত শুনে চুপ থাকার বিষয়টি পরিষ্কারভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জেহরী সালাতে ইমামের কিরাআত মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে।
  • পেছনের পাঠ ইমামের কিরাআতে বিঘ্ন তৈরি করতে পারে।
  • সাহাবিরা নবীজি صلى الله عليه وسلم-এর নির্দেশ শুনে নিজেদের আমল ঠিক করতেন।
  • জামাতে সালাতে ইমামের সঙ্গে শৃঙ্খলা রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন