৪/১২. অধ্যায়ঃ
সালাতে কিরাআতের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৬৪-[৪৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৬৪-[৪৩]
وَعَنِ الْفُرَافِصَةِ بْنِ عُمَيْرٍ الْحَنَفِىِّ قَالَ مَا أَخَذْتُ سُورَةَ يُوسُفَ اِلَّا مِنْ قِرَاءَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ إِيَّاهَا فِي الصُّبْحِ مِنْ كَثْرَةِ مَا كَانَ يُرَدِّدُهَا. رَوَاهُ مَالِكٌ
ফুরাফিসাহ্ ইবনু ‘উমায়র আল্ হানাফী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি সূরা ইউসুফ উসমান ইবনু আফফান (রাঃ) থেকে শুনে শুনে মুখস্ত করেছি। কেননা তিনি এ সূরাকে বিশেষ করে ফাজরের সালাতে প্রায়ই তিলাওয়াত করতেন। [১]
[১] সহীহ : মালিক ২৭২। হাদীসের রাবী ফুরাফিসাহ্ থেকে অনেকেই হাদীস বর্ণনা করেছেন। ইমাম আজালী ও ইবনু হিব্বান (রহঃ) তাকে বিশ্বস্ত বলেছেন। আর (تَعْجِيْلُ الْمَنْفَعَةِ) তা‘জীলুল মানফায়াহ্ গ্রন্থের ৩৩২ নং পৃঃ তার জীবনী বিবৃত হয়েছে।
