৫/৩৭. অধ্যায়ঃ
ফজর ও ‘আসর সলাতের ফযীলত এবং এ দু’টির প্রতি যত্নবান হওয়া
সহিহ মুসলিম : ১৩২৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৩২৩
وَحَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ ابْنِ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَلِجُ النَّارَ مَنْ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا " . وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَصْرَةِ فَقَالَ آنْتَ سَمِعْتَ هَذَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ أَشْهَدُ بِهِ عَلَيْهِ . قَالَ وَأَنَا أَشْهَدُ لَقَدْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُهُ بِالْمَكَانِ الَّذِي سَمِعْتَهُ مِنْهُ .
‘উমার ইবনু রুআয়বাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করবে সে জাহান্নামে যাবে না। এ সময় তার কাছে বসরার অধিবাসী জনৈক ব্যক্তি বসেছিল। সে বলল, “তুমি কি সরাসরি নবী (ﷺ)-এর নিকট থেকে এ হাদীসটি শুনেছ?” তিনি বললেন, “হ্যাঁ। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি এ হাদীসটি নবী (ﷺ)-এর নিকট থেকে শুনেছি।” এ কথা শুনে বসরার অধিবাসী লোকটি বলল- “আমি সাক্ষ্য দিচ্ছি যে, এ হাদীসটি আমিও নবী (ﷺ)-এর নিকট থেকে যে স্থানে তুমি শুনেছ সে স্থানেই শুনেছি।”
ইসলামী ফাউন্ডেশনঃ ১৩১০, ইসলামীক সেন্টারঃ ১৩২২
