৬/১. অধ্যায়ঃ
মুসাফিরদের সলাত এবং তার ক্বস্র (সংক্ষিপ্ত করা)
সহিহ মুসলিম : ১৪৬৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৬৮
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، كِلاَهُمَا عَنْ غُنْدَرٍ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، غُنْدَرٌ - عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ، فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ - شُعْبَةُ الشَّاكُّ - صَلَّى رَكْعَتَيْنِ .
ইয়াহ্ইয়া ইবনু ইয়াযীদ আল হুনায়ী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে সফররত অবস্থায় সালাতে কসর করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) যখন তিন মাইল অথবা তিন ফারসাখ দূরত্বের সফরে বের হতেন তখনই দু’ রাকাত সালাত আদায় করতেন। ইয়াহিয়া ইবন ইয়াজিদ আল হুনাঈ তিন মাইল দূরত্বের কথা বলেছেন, না তিন ফারসাখ দূরত্বের কথা বলেছেন তাতে শু’বা সন্দেহ রয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৫৩,ইসলামীক সেন্টারঃ ১৪৬২
